ভালবাসার আবরণে

তুমি মানিয়ে নিয়েছো,  হয়ত আমিও মানিয়ে নিবো

দুজন দু মেরুর দূরত্বে

সময়ের ফ্রেমে বন্ধি থাকবে কিছু কল্প গল্প

ফেলে আসা কেন্দ্র বিন্দুতে  ।

তবুও যেন সান্তনা,  আকাশ এক, বাতাস এক

নিঃশ্বাস রাখি একই ভুপৃষ্টে

ছুটে চলা পথ, গন্তব্যহীন বিপরীত দুজন

অনাগত স্বপ্নে আপনাকে সৃষ্টে  ।

তোমার চাওয়া, আর আমার না পাওয়ার খতিয়ান

গড়মিলে নথিভুক্ত  এই শহরে

হয়তো ইতিবাচক, নয়তো নেতিবাচক প্রভাবে

বসতি গড়েছি একাকীত্বের প্রহরে  ।

যত না পথের দূরত্ব,  তার চেয়ে বেশি মনের

মুঠো ফোনের এই জগতে

সব কিছুই কি মিছে ছিলো, তোমাতে আমাতে

ভালবাসার আবরণে পরতে পরতে  ??

রচনা কাল ঃ ১২/০১/২০২২

ঢাকা

মোট পড়েছেনঃ ৭১০জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. মনের দূরত্ব বেড়ে গেলে
    কাছে থাকলেও তাকে অনেক দূরে মনে হয়।
    সুন্দর অনুভুতিতে অনন্য সৃজন।
    আন্তরিক শুভ কামনা জানবেন সতত।

  2. চাওয়া পাওয়ার ব্যবধান দুর হয়ে যায়। দুটি মন যদি থাকে কাছে। হিসেবের গড় মিলে কিছু কথা থেকে যায় দুজনার অগোচরে।

মন্তব্য করুন