ভাবো একবার!

কেন হে সাজতে চাও মিছে মহাজন?
সত্যি বাঁচতে কি তা খুবই প্রয়োজন?
তবে যে বোদ্ধা যারা
নীরবে নিরালে তারা
কাজে-কামে জেগে আছে হয়ে সাধারণ?
নয়তো করছো যা তা ভীরু আয়োজন?

সত্য কভু কি বাঁচে নত করে শির?
কিংবা মিথ্যা হয় চলনে তূণীর?
জানি কিছু পরিহাস
গড়ে শেষে ইতিহাস
তা’বলে হয় কি তারা মহতী সুবীর,
হলেও দুগ্ধ বিনে উপাদেয় ক্ষীর?

যেতে হবে সবই ফেলে ভাবো একবার!
চাইলে পাবে কি যেচে সুযোগ আবার?
যদি হও অনুগত
হয়তো লুকাবে ক্ষত
হেরে গেলে গহনের যা কিছু আঁধার!
ভাবো কি সুদূরে আছে নিঠুর তাতার?

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৬৬৩জন আজ পড়েছেনঃ ০জন

৯টি মন্তব্য

    1. মন্তব্যে অনুপ্রাণিত হলাম!
      আন্তরিক ধন্যবাদ জানবেন সতত প্রিয় কবি।
      সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।

    1. সুন্দর মন্তব্যে অতিশয় অনুপ্রাণিত হলাম!
      কৃতজ্ঞতায় ধন্যবাদ রাখলাম নিরন্তর।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন
      নিরাপদে থাকুন।

মন্তব্য করুন