নাগর নদীর বাঁকে

নাগর নদীর বাঁকে,
চ্যাং চেলা আর ট্যাংরা পুঁটি
ঘুরছে ঝাঁকে ঝাঁকে!

সদ্য যে সকাল,
ছুটছে তবু দুষ্টুরা সব
নিয়েই টেলা জাল।

গামছা পরে নামছে ক’জন,
কেউ বা উদোম গায়
রাখছে খুলে লুঙ্গীটা তার
পাশের ডিঙি নায়,
পট্টি বেঁধে ঘায়।

ছোট্টুরা কেউ বাদ পড়েনি
ঘুম যে গেছে খসে,
ডলছে তবু চোখ দু’খানি
খলই ধরে কষে,
কেউ খাড়া কেউ বসে।

বইছে মৃদু উত্তুরে বাও
কচুরিপানার খাদে,
দেখতে যেয়ে মন ভাবে মোর
আটকে বকের ফাঁদে,
ক্যান শিকারী রোজ গেঁথে দেয়
বরশি পুঁটির কাঁদে!!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৬৫৭জন আজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

    1. অটুট আস্থা রইল মন্তব্যের প্রতি মজিবর ভাই।
      কৃতজ্ঞতায় ধন্যবাদ রাখলাম নিরন্তর।
      সুস্থ থাকুন খুব ভালো থাকুন
      নিরাপদে থাকুন।

মন্তব্য করুন