নিরালে ভেবো (ট্রায়োলেট)

নিরালে যতনে ভেবো ক্ষণিকের তরে
কখনো কাঁদলে হেরে গৌরব অতি,
কে দিতো জ্বালায়ে দীপ স্বপ্নের গড়ে!
নিরালে যতনে ভেবো ক্ষণিকের তরে।
যে বুকে রাখতো সদা আপনার দরে,
তুমি কি দিয়েছো তার দাম এক রতি!
নিরালে যতনে ভেবো ক্ষণিকের তরে
কখনো কাঁদলে হেরে গৌরব অতি।

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

মোট পড়েছেনঃ ৬১৫জন আজ পড়েছেনঃ ০জন

৯টি মন্তব্য

  1. যে ভালোবেসে চায় আমরা তার মূল্য দিতে জানিনা। আপনার মতোই বলতে হয় নিরালে ভাবতে হবে।।।
    শুভ কামনা।।

    1. সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
      আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
      সুস্থ থাকুন ভালো থাকুন
      নিরাপদে থাকুন।

  2. ভালোবাসলে বিনিময়ে কষ্ট ই পেতে হয়। নিরালায় ভেবে ভেবে দিনশেষ তবুও হিসাব শূণ্য। সুন্দর লেখনী। ভালো থাকবেন সবসময় শুভ কামনা নিরন্তর

    1. যথার্থ অনুভব!
      সুন্দর মন্তব্যের প্রতি অটুট শ্রদ্ধা রইল।
      আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
      সুস্থ থাকুন ভালো থাকুন
      নিরাপদে থাকুন।

মন্তব্য করুন