এ কি অপরূপ রূপে মাগো তোর
গড়েছে বদনখানি!
যেদিকে তাকাই সুধা সুরে মিলে
নব নব হাতছানি।
আকাশে বাতাসে ছন্দের দোলা
অম্বুর ধারে গান,
দিবস ঘুমায়ে রজনীর বুকে
ছড়ায়ে চলেছে তান।
জীবন চক্র সুজলা চলনে
পাশে পেয়ে সূর শশী,
প্রকৃতির বুক ভরায়ে তুলছে
সদা চুম্বন চষি।
নানা রঙে এসে চঞ্চলা ঋতু
বৃক্ষরাজির তল,
সাজাতে ব্যস্ত কালের প্রবাহ
দিবা-নিশি অবিরল।
দেখে সে কাফেলা ভোলা মাঝি মাগো
গেয়ে উঠে আনমনে,
’ধন্য আমার এ জীবন যদি
মরি মা তোর চরণে!!
ছবি ঃ সোনেলা গ্যালারী থেকে।
মোট পড়েছেনঃ ১,০৬৮জন
আজ পড়েছেনঃ ০জন
চমৎকার রূপায়ন কবি দা
আন্তরিক ধন্যবাদ জানবেন কবি দা।
একরাশ মুগ্ধতা ছুঁয়ে গেল। শুভ কামনা রইলো।
নিরন্তর ধন্যবাদ রইল আপনার জন্য।
দেশ, মাটি নিয়ে চমৎকার কবিতা। দেশকে ভালোবাসি, দেশকে নিয়ে ভাবনা এটাই হওয়া উচিত আমাদের কর্ম। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা
মন্তব্যে ভীষণ তৃপ্ত হলাম।
কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল নিরন্তর।
দেশ মানেই মা। এমন কবিতায় একরাশ মুগ্ধতা।
কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল নিরন্তর।
মাতৃভূমিকে এমন করেই ভালোবাসতে হয়।
ভালোবাসি আমি আমার জন্মভূমিকে।
অনেক সুন্দর করে লিখেছেন।
শুভ কামনা 🌹🌹
সুন্দর মন্তব্যে তুষ্ট হলাম।
আন্তরিক ধন্যবাদ জানবেন চিরন্তন।
জন্মভূমিকে নিয়ে এমন কবিতা খুবই ভালো লাগে।
শুভ কামনা। মুগ্ধতা রাখলাম
গভীরভাবে কৃতজ্ঞ।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।