জন্মের সময় আসো নামহীন
পরিচয় তোমার একটাই–
নবাগত শিশু বলে ডাকে সবাই,
মাঝে বয়ে যায় কতটা সময়
চলে নাম, ডাক, বর্ণ, গোত্রের লড়াই।
মরে গেলে আবার,
নেমে আসো এক কাতারে
“লাশ ” নামে পরিচয়
বহন করো সকলে
ধর্ম, বর্ণ, গোত্র সব হয় মিছে।
মোট পড়েছেনঃ ১,২৫৫জন
আজ পড়েছেনঃ ০জন
জন্মে পরিচয় নবজাতক, মৃত্যুতে লাশ!
এ-ই তো পরিচয়, মাঝখানে কেবলই আজীবন বেঁচে থাকার প্রয়াস!
শুভ কামনা 🌹🌹
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।
জন্মে কাঁদে শিশু হাসে পরিবার,,,মৃত্যুতে কাঁদে পরিবার লাশ তখন নিথর শরীরে।
এইতো জীবন,,,
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
বেশ বোধময় প্রকাশ কবি আপু
ধন্যবাদ ও শুভকামনা রইলো।
উপরেই সাদা কালো ভিতরে সমান রাঙা। ছোট জীবনে কতো কিছু দরকার। অথচ শেষ পর্যন্ত লাশ। আর নীরব কবর।
মাঝে মাঝে এটাই ভাবি।এত সুন্দর জীবন। মৃত্যুর পর সব শেষ। আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
সকল ভেদাভেদ খুব ই সাময়িক। শুরু আর শেষ এর প্রমাণ।
শেষ আর শুরু এটা বুঝিয়ে দেয়। মাঝের সময়টা আমরা টানাটানি করি। শুভ কামনা রইলো।
আমি মানুষ এর চেয়ে বড় পরিচয় আর কিছু হতে পারেনা। মানবধর্মই সর্বোৎকৃষ্ট, মৃত্যুই অমোঘ সত্য।
শুভকামনা আপু।
ধন্যবাদ ও শুভকামনা রইলো।
এটাই সত্যি। শুভ কামনা।
আপনার জন্যেও অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা।
মানব শিশু এটাই হোক বড় পরিচয়। বেঁচে থাকলে মানুষ আর মরে গেলে লাশ। সুন্দর অনুভব।