এখন অনেক রাত

আমি ভালো আছি ভালো থাকার মতো, যেভাবে ভালো থাকলে মানুষ অনুভূতি শূন্য হয়ে যায়, ঠিক তেমন ভালো।
অথচ আমায় ভালো না রাখতে কত-ইনা আয়োজন চলে প্রকৃতির রঙে-ঢঙে!

এখন অনেক রাত
আমার জানালার কোনে এখনো চাঁদ আলো ছড়ায় কখনো আধা-কখনো ভরা পুর্ণিমায়, কখনো আবার অভিমানে ছুড়ে দেয় ঘোর অমাবস্যা/
প্রবল অন্ধকার ছুঁয়ে দিতে চায় নির্ঘুম দু’চোখের তারা!

তোমার প্রতি দৃষ্টি ফিরিয়ে নেবার পরে প্রতিদিন আকাশ দেখি, যে আকাশের অবারিত নীল একদিন বেচেছিলে বেনামি প্রেমে,
বাহারী আকাশের গায়ে এখনো লেপ্টে আছে শ্রাবণের সুগন্ধি! সেখানে অজস্র প্রশ্ন নিয়ে অপেক্ষায় আছে শারদীয় মেঘনাদ,

বলিহারি মেঘনাদ সফেদ মেঘের মন বোঝেনা,
প্রচ্ছন্ন বৃষ্টি-বাণে বিদ্ধ করে হিয়া,
না-বোঝা প্রহসনে কি আসে-যায় নিরুত্তাপ হিয়ায়!

অ-কবিতা
ছবি-আমার।

মোট পড়েছেনঃ ১,১৮৩জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. শূণ্যতা আরও অনুভুতি বাড়িয়ে দেয় আপু।
    জ্যোৎস্না গড়ে দেয় নির্মল বিরহের চল
    অঝোরে ঝরে শ্রাবণ ধারা নিভৃতে ক্ষরণতল।
    এ যে অস্ফুট চোখের জল
    আপনারে ক্ষয়ে নামে যে বেহালে অরোধ্যে অবিরল।
    ভীষণ ‍মুগ্ধতা রেখে গেলাম পাতায়।
    আন্তরিক শুভ কামনা জানবেন সতত। সুস্থ থাকুন ভালো থাকুন।

    1. শূন্যতা আছে বলেই আমরা পূর্ণতা টের পাই।
      প্রথম এবং কাব্যিক মন্তব্যর জন্য অনিঃশেষ ধন্যবাদ ভাই।
      ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹

  2. শ্রাবণের গন্ধ লেগে আছে শরৎ জুড়ে, তাইতো ডাকছে মেঘ, ঝরছে ধারা অবারিত।
    পশলা পশলা বৃষ্টির ঝাঁপটা শরৎ কিন্তু লুকোচুরি খেলছে বেশ,,।নীল বেঁচে যেনো নিঃশ্ব সে।
    পেঁজাতুলো মেঘের অপেক্ষায় প্রহর গুনছে বেশ

    1. পেঁজাতুলো মেঘে সয়লাব শ্রাবণের আকাশ-বাড়ি
      লুকোচুরি চলছে নীল সাদায়,
      ওষ্ঠে হাসি আর নয়নে বরষা নিয়ে ঝরে পরে অপেক্ষার বৃষ্টি.. স্বাগত শরতে

      বুঝতে পারছিলাম না বিক্রির বানান বেচে হবে নাকি বেঁচে!

  3. আর দুঃখ ভালো লাগেনা হাসুন
    প্রফুল্ল বদন অস্থিমজ্জায় রাখুন
    সুদুর অমানিসা যাক ঘুচে নুপুর নাচে
    সকল আলোক বর্তিকা উঠুক নেচে।

    1. আমাদের সবাইকেই ভালো থাকার চেষ্টা করা উচিত। নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখা যেতে পারে।
      ভালো থাকুন আপনিও, শুভ কামনা 🌹🌹

  4. শুন্যতা আছে বলেই হয়তো প্রকৃতির এত আয়োজন আমাদের একা আর অভিমানী করে তোলার। তবে এই শুন্যতার বিষে একাকীত্ব অনুভবের মাত্রাকে চরম আকারে ধারন করতে দিলেই সব চুরমার হয়ে যায়। শুভকামনা আপু সবসময়।

    1. আপনার মন্তব্য পড়ার পর মনে হয় না জবাব দেয়ার প্রয়োজন আছে, যা কিছু বলতে চাই আপনি সেটাই মন্তব্য তুলে ধরেন।
      অনেক অনেক ধন্যবাদ 🌹🌹

  5. প্রকৃতির রঙ ঢঙ আছে বলেই অনুভূতি তার মত করেই জেগে রয়, বেঁচে রয়। নিঃসঙ্গতার ও সুন্দর রুপ, অনুভূতি আছে। অবিরাম ভালোবাসা 🌹🌹

    1. একাকী নিঃসঙ্গতা না এলে প্রকৃতির রুপে অবগাহন করা যায় না। কিছু সময় নিজেকে একা রাখতে হয়, কিছু সময় দিতে হয় শুধুই প্রকৃতিকে।

      ভালোবাসা অবারিত 🌹🌹

  6. অনুভূতিগুলো শূন্য হলে বেশ হতো।
    সেখানে সত্যিই কোনো আক্ষেপ থাকতো না। আবার ভাবি,,সত্যিই কি জড় হয়ে বেঁচে থাকা যায়!
    চমৎকার লেখনি।

    1. ❝কিছু অনুভূত হচ্ছে না ❞ এইযে অনুভূতি পাচ্ছি না এটাও একরকম অনুভব-উপলব্দি! জড় হয়ে আসলেই বেঁচে থাকা যায় না, হয়ও না। কিছু একটা তোলপাড় চলতেই থাকে।

      শুভ কামনা 🌹🌹

    1. বিন্দু দিয়ে বৃত্ত, বৃত্ত ঘুরে বিন্দুতেই ফিরে আসা।
      যাপিত বাস্তবে শূন্যতা বলতে কিছু নেই। সবটাই পূর্ণ হয়ে যায়।

      শুভ কামনা 🌹🌹

  7. করুণ অনুভবের প্রকাশ — “তোমার প্রতি দৃষ্টি ফিরিয়ে নেবার পরে প্রতিদিন আকাশ দেখি, যে আকাশের অবারিত নীল একদিন বেচেছিলে বেনামি প্রেমে,
    বাহারী আকাশের গায়ে এখনো লেপ্টে আছে শ্রাবণের সুগন্ধি! সেখানে অজস্র প্রশ্ন নিয়ে অপেক্ষায় আছে শারদীয় মেঘনাদ”,।

মন্তব্য করুন