জীবনের শুরুতে যদি
অবহিলত বাতাস বয় নিত্যক্ষণ-
তাহলে তো শেষটাতেও
অবজ্ঞা থাকবেই ! তাই নয় কি?
হয় তো প্রশ্ন করার সময়
থাকবে না- তার আগেই
মাটির ঘাসে ঘুমিয়ে পরবে;
উত্তর শুধু তারার মেঘ
জলজল করবে পূর্ণিমা রাত
কিংবা অনুশোচনা! তাই নয় কি?
প্রণয়ের অরণ্যভূমি বেদনাময়
বাতাসের সু-ঘ্রাণ নেই, প্রাণচঞ্চলতা
নেই- পাখিদের গান শুনা নেই
এভাবে জীবন চলে-এভাবে সংসার হয়-
শুধু মৃত্যুর উপত্যকায় অপেক্ষামান
বলো- তাই নয় কি?
০১ ভাদ্র ১৪২৮, ১৬ আগস্ট ২১
মোট পড়েছেনঃ ৭১১জন
আজ পড়েছেনঃ ০জন
নবাঙ্কুরে যদি ভুল হয় তবে সবকিছু সত্যিই আর সহজে গোছানো হয় না।
জি কবি রিতু আপু
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
শূন্য দিয়ে শুরু হলে, শেষটাও শূন্যতায় ভেসে বেড়ায়। শুভ কামনা রইলো।
জি কবি হালিমা আপু
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
সুন্দর কাব্যিক নিবেদন কবি দা।
অশেষ মুগ্ধতা রেখে গেলাম।
জি কবি লিটন দা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—–
সুন্দর কবিতা।
শুভ কামনা ভাই
জীবনের অন্তিম যাত্রা — প্রণয়ের অরণ্যভূমি বেদনাময়
বাতাসের সু-ঘ্রাণ নেই, প্রাণচঞ্চলতা
নেই- পাখিদের গান শুনা নেই
এভাবে জীবন চলে-এভাবে সংসার হয়-
শুধু মৃত্যুর উপত্যকায় অপেক্ষামান
বলো- তাই নয় কি?