তাই নয় কি

জীবনের শুরুতে যদি
অবহিলত বাতাস বয় নিত্যক্ষণ-
তাহলে তো শেষটাতেও
অবজ্ঞা থাকবেই ! তাই নয় কি?

হয় তো প্রশ্ন করার সময়
থাকবে না- তার আগেই
মাটির ঘাসে ঘুমিয়ে পরবে;
উত্তর শুধু তারার মেঘ
জলজল করবে পূর্ণিমা রাত
কিংবা অনুশোচনা! তাই নয় কি?

প্রণয়ের অরণ্যভূমি বেদনাময়
বাতাসের সু-ঘ্রাণ নেই, প্রাণচঞ্চলতা
নেই- পাখিদের গান শুনা নেই
এভাবে জীবন চলে-এভাবে সংসার হয়-
শুধু মৃত্যুর উপত্যকায় অপেক্ষামান
বলো- তাই নয় কি?
০১ ভাদ্র ১৪২৮, ১৬ আগস্ট ২১

মোট পড়েছেনঃ ৭১১জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. জীবনের অন্তিম যাত্রা — প্রণয়ের অরণ্যভূমি বেদনাময়
    বাতাসের সু-ঘ্রাণ নেই, প্রাণচঞ্চলতা
    নেই- পাখিদের গান শুনা নেই
    এভাবে জীবন চলে-এভাবে সংসার হয়-
    শুধু মৃত্যুর উপত্যকায় অপেক্ষামান
    বলো- তাই নয় কি?

মন্তব্য করুন