তুমি আমার খবর নিও।
যদি পারো প্রতিদিন চিঠি দিও।
আমার কথা কী কখনো পড়ে মনে।
হাওয়ায় যখন ঝুমকা দোলে তোমার কানে।
হয়তবা এতোদিনে তুমি অনেককিছুই গিয়েছ ভুলে
তোমার প্রেমে পড়েছিল একটা ছেলে।
কত না মধুর ছিল বর্ণীল আবেগ আনন্দ উচ্ছ্বাস।
হাতে হাত রেখে লং-ড্রাইভে হারিয়ে যেত সকল দীর্ঘশ্বাস।
প্রতিদিন সকালে এসে তুমি দাঁড়াতে।
লাল টকটকে বা সাদা গোলাপ হাতে।
মুখে হাসি নিয়ে জানাতে অভ্যর্থনা।
সে স্মৃতিগুলো যে আমার জীবনের সেরা পাওনা।
শপিং মলে গুরেছি আমরা হাত ধরাধরি করে।
তোমার সেই আনন্দ উল্লাস আজও আমাকে আপ্লুত করে।
নেভালে যখন কাটাতাম তখন বয়ে যেত ভালবাসার ফল্গুধারা।
আলাপে চুমুতে দুইজনে হয়ে যেতাম আনন্দে আত্মহারা।
দুইহাতে যখন তোমায় রাখতাম বুকে জড়িয়ে।
বলেছিলে তুমি রয়েছ সবচেয়ে নিরাপদ আশ্রয়ে।
পরস্পরের মাঝে ছিলনা কোনো ব্যবধান।
সুখের ডানায় ভর করে পেতাম আদিম সুখের সন্ধান।
তুমি করেছ কত কত আবদার।
ঝুমকা জামদানী শড়ি আংটি অনামিকার।
এসব পেয়ে তোমার সেকি আনন্দ আর উচ্ছ্বাস।
আমি দেখতাম ছোট্ট শিশুর সরল মনের প্রকাশ।
অকস্মাৎ একদিন এলো এক যুবক তোমার জীবনে।
চেনাজানা প্রিয় মানুষটা তোমার জীবন থেকে পাঠিয়ে দিলে নির্বাসনে।
হাতে সময় হলে তবে খবর নিও।
ইচ্ছে হলে চিঠি দিও। চিঠি দিও।
সুন্দর স্মৃতিচারণ, ফেলে আশা অতীতের হাতছানি।
আপনার মতামতের জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া।
বেশ প্রেমময় স্মৃতির কথন কবি দা অনেক শুভেচ্ছা রইল
ধন্যবাদ ভাইয়া।
চিঠি চালু থাকলে মন্দ হতো না। না বলা কথাগুলো নির্দ্বিধায় বলা যেতো।
শুব কামনা ভাই
জ্বি আপা চিঠি চালু থাকলে এতো কথা জমে থাকতো না। শুভ কামনা রইল আপা।
এতো কিছুর পর শেষ হয়েও ক্লান্তি জমে। আসলে মোবাইলে মজা নেই, চিঠিতে যা ছিলো বার বার পড়া, বার বার চিঠির মাঝে একেওপরের ছবি কল্পনা করা যেতো এখন ভিডিও কলে কল্পনা স্বপ্ন হাওয়ায় ভেসে গেছে।
সুদুরিকা ভালো থেকো।
হ্যা ভাইয়া চিঠিতে যতো মজা আনন্দ আর রোমাঞ্চ ছিল আধুনিক কালে আগের সেই আনন্দ আর আমেজ পাওয়া যায় না। ধন্যবাদ মতামতের জন্য।
সে-ই চিঠির যুগে ফিরে গেলাম। খুব খুব মিস করি সেইসব চিঠির দেয়া নেয়া। চমৎকার স্মৃতিচারণ ভাইয়া। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো
দিদি, আপনাদেরকে যে পুরানো দিনে ফিরিয়ে নিতে পেরেছি এটাই আমার সার্থকতা। সুস্থ আর ভালো থাকবেন দিদি।
স্মৃতিচারণে ভীষণ হৃদয়গ্রাহী কবিতা।
তবে সমাপ্তিতে মনটা খারাপ হয়ে গেলো।
এমনই কি জীবনের ক্ষত
যা আনে কর্কশে বয়ে দুঃখ অবিরত!
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
‘যা আনে কর্কশে বয়ে দুঃখ অবিরত!
আন্তরিক শুভ কামনা জানবেন সতত’। — আপনার সুন্দর মতামতের জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইল।
চমৎকার ভালোবাসার স্মৃতি চারণ। চিঠিতে যেভাবে মনের ভাষা প্রকাশ করা যায়। আর কিছুতে এতো সুন্দর করে ভাব প্রকাশ করা যায় না। শুভ কামনা রইলো।
আপনার চমৎকার মতামতের জন্য ধন্যবাদ আপা। আপনি ঠিকই বলেছেন — “চিঠিতে যেভাবে মনের ভাষা প্রকাশ করা যায়। আর কিছুতে এতো সুন্দর করে ভাব প্রকাশ করা যায় না”। শুভ কামনা রইল।