গান- ১৬২


মজিলে মন প্রেমের রসে
থাকে না আর লজ্জা ভয়
প্রেম সায়রে কূল হারিয়ে
প্রেমের তরী বাইতে হয়

প্রেমের রসে সবাই মজে
প্রেম রসিকা কয়জন
কলঙ্ক অলঙ্কার হয়
পাইলে প্রেমের সুজন।।
রাঙিয়ে মন প্রেমের রঙে
প্রেমের খেলা খেলতে হয়

প্রেম সোহাগে মজে রাজা
ছাড়ে রাজ সিংহাসন
যাচলে তারে বলে দেয় গো
সাজছে প্রেমের মহাজন।।
রকিব লিখন খোঁজে ফিরে
সেই প্রেমেরই পরিচয়

মোট পড়েছেনঃ ৭৮২জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. খসড়া বলেছেনঃ আপনি গান গাইতে পারলে নিজেই সুর করে গান রেকর্ডিং করুন। (y) (y) খসড়া ভাইয়া ভালো বুদ্ধি দিয়েছেন কিন্তু । নিজে গান গেয়ে ইউটিউবে দিন । আমরা শুনে মুগ্ধ হই 🙂

মন্তব্য করুন