বর্ষপূর্তির শুভেচ্ছা ব্লগার সৌবর্ণ বাঁধনকে

এইতো সেদিন এলো  শব্দের কারুকার্য মন্ডিত লেখা নিয়ে সোনেলার প্রিয় আঙ্গিনায়। সময় বহমান নদীর মতো সেটা আবারো প্রমাণিত হলো, দেখতে দেখতে একটি বছর , বারোটা মাস পার করে দিলো সোনেলায়। তার প্রথম পোস্ট মন্দাকিনী মেয়ে । হাফ সেঞ্চুরি পার করলেন ‘ ‘ইতি পিতাঃ একটি চিঠি! পোস্টের মাধ্যমে।  একের পর এক লেখার ধারে কুপোকাত করছে পাঠক বৃন্দকে। বিখ্যাত সব চরিত্রের এতো সুন্দর বিশ্লেষণ ধর্মী লেখা খুব কমই পাওয়া যায়। কবিতার পান্ডুলিপি, লেখনীর সৌন্দর্য পাঠকদের বারংবার পড়তে বাধ্য করে । এ পর্যন্ত  ৫১ টি লেখা পোস্ট করেছেন। সোনেলায় ব্লগার সৌবর্ণ বাঁধনের পথ চলা দীর্ঘ থেকে দীর্ঘতর হোক সেই কামনা রইলো । বর্ষপূর্তির অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

সৌবর্ণ বাঁধন :

নিবন্ধন করেছেনঃ ১১ মাস ৩০ দিন আগে

পোস্ট লিখেছেনঃ ৫১টি

মন্তব্য করেছেনঃ ৪০৮টি

মন্তব্য পেয়েছেনঃ ৬২১টি

 

ছবি -গুগল

মোট পড়েছেনঃ ৮৬১জন আজ পড়েছেনঃ ০জন

২৯টি মন্তব্য

  1. পঞ্চাশটি পোস্ট হয়ে গিয়েছে তার!
    হাফ সেঞ্চুরী করার জন্য তাঁকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
    আশা করি খুব দ্রুততার সাথে তিনি সেঞ্চুরী পূর্ন করবেন।
    শুভ কামনা তাঁর জন্য।

    শুভেচ্ছা পোষ্ট দেয়ার জন্য তোমাকে ধন্যবাদ।

    1. দাদা ভাই পঞ্চাশ তম পোস্টের শুভেচ্ছা সেদিন দিলাম তো। এটি তার সোনেলায় আগমনের বর্ষপূর্তি। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ধন্যবাদ দাদা ভাই

  2. এমনি করে লেখায় মন্তব্যে কেটে যাক বছরের পর বছর
    অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো দাদার জন্য
    সাথে আপনাকেও অনেক অনেক ধন্যবাদ দিদিভাই
    ভালো থাকুন সবসময় ❤️

  3. শুভ কামনা সবসময় সৌবণের জন্য। এতো এতো কঠিন কবিতা লিখেন। আর সেটা বুঝতে বুঝতে সাইকোলজির ডাক্তারেরও প্রয়োজন।
    দিদি আপনিও ভালো থাকুন

  4. সোনেলা ব্লগে দুজনের কবিতা পড়তে দাঁত ভেঙে যাওয়ার উপায় হয়। বার বার পড়েও অর্থ বুঝতে পারিনা। দুজনের মধ্যে সৌবর্ণ বাঁধন একজন। বর্ষপূর্তিতে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইলো।

মন্তব্য করুন