কবিতা পাঠ

ছোট বেলা থেকে যখনই কথা বলতাম তখন সবাই বলতেন আস্তে কথা বলতে। মেয়ে মানুষের এতো জোরে কথা বলা ঠিক নয়। মা বলতেন, নানী বলতেন, দাদী বলতেন, পাড়াপড়শী তো বলতেনই

যা কিছু বলতাম তাতেই সবাই ধমক দিতেন বাজখাঁই কন্ঠস্বরের জন্য। তাই ধরেই নিয়েছি আমার কন্ঠস্বর অনেকটায় না অনেকটায় নয় পুরোটাই কাকের মতো অর্থাৎ কর্কশকন্ঠি।

এই কর্কশ কন্ঠে কবিতা পাঠ বলেন তো কেমন লাগে! আপনাদের শুনতে যেমনই লাগুক আমার কিন্তু ভালো লাগে। অদ্ভুত এক তৃপ্তি পাই। তাই আর এ জিনিস ছাড়তে পারলাম না

https://www.youtube.com/watch?v=FKLA5YpBBWA

 

মোট পড়েছেনঃ ১,১৮১জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

    1. গুন না ছাই!
      ভালো লাগে তাই করি।
      এর পর থেকে আগেই কবিতা ও কবির নাম দেবো
      আপনি সবসময় ই উৎসাহিত করেন
      কৃতজ্ঞতা অশেষ ভাইয়া

    1. ছাড়াছাড়ির দরকার নেই, ভালো করে কণ্ঠে ধারণ করুন। অনেক কবিতা পড়ে বুঝা যায় না, শুনে বুঝতে হয়। আমার জন্য ভালোই হলো, এখন থেকে যখনই কোন কবিতা শুনতে/বুঝতে ইচ্ছে করবে আপনাকে নক দিবো 🙂

      শুভ কামনা 🌹🌹

      1. হা হা হা হা হা আপু
        আপনি কবিতা বোঝেন না এটা কোনো কথা কইলেন!?
        আপু আমি চেষ্টা করবো আরো ভালো ভাবে আবৃত্তি করার।
        কৃতজ্ঞতা অশেষ
        ভালো থাকুন সবসময়

  1. আপনি ভালো কবিতাপাঠ করেন।
    আমি চাই আপনি আমাদের আরও ভালো ভালো কবিতাপাঠ করে শুনান।
    তাই আপনার সফলতা কামনা করি, দিদি।

  2. কবিতা পাঠ , বাচনভঙ্গি এসব খুব কঠিন কাজ আমার কাছে। আপনি চেষ্টা চালিয়ে যান, সফলতা আসবেই। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর

    1. কবিতা শুনতে ভীষণ ভালো লাগে আমার
      পাঠ তো করিই নিজের মতো করে
      হঠাৎ ই মনে হলো একটু চর্চা করা যায়

      ধন্যবাদ অশেষ দিদিভাই

মন্তব্য করুন