গান- ১৬৩


সখি সখি করি আমি
সখি খোঁজে অন্যজন
কেমনে সাজাই বল
সখি বিনে বৃন্দাবন।।

কলিজা করিয়া ছিদ্র
পিরিতি করিলাম বিদ্ধ
জ্বলিয়া গো প্রেম আগুনে
অন্তর হইল সিদ্ধ।।
সাখির বিরহ শোকে
আঙ্গারা হইল মন

জপি গো প্রেমের মন্ত্র
সখির মন তবু বন্ধ
দহন গো প্রেমে সারা দেহে
মনে চরে পোড়া গন্ধ।।
সুজন হয় দুর্জন
বলে গো রকিব লিখন

মোট পড়েছেনঃ ৮৫৯জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

    1. জিসান ভাই, আমি অনেক গান লিখেছি।। কিন্তু কপাল খারাপ।। একটাও আজও কোন শিল্পির কন্ঠে গান হয়ে কোন এ্যালবামে আসেনি ।। এটা আমার লেখা ১৬৩ নং গান।। আমি গানগুলো সোনেলায় দিয়ে আমার কিছুটা কষ্ট লাঘব করতে চাই।। তাই এভাবে দেওয়া।। যখন যে রকম মনের গতি থাকবে সে রকম গান দিব।। এজন্যই সিরিয়াল করে না দিয়ে এলোমেলো ভাবে দিচ্ছি।। ধন্যবাদ ভাই ।। (3

  1. আপনি গান নিয়ে বিভিন্ন সুরকারকে দিন। যানি কেঊ গান ককরবে নখালি পয়সা চাইবে তবে প্রথমে পয়সা দিয়েই কাজ করতে হবে। পয়সা যে দেবেন জেনুইন লোক কিন্তু নাই খালি টাকা চাইবে সব ফ্রট।তবে এর মধ্যে এক দুইজন টাকা নিলেও কাজ করবে ।

    1. আমি টাকা দিয়ে গান করে নিতে নারাজ।। তাহলে প্রতিভার মূল্য কী থাকল??
      আর আমি খুবই গবীর একজন মানুষ।। গানের পিছে টাকা খরচ করা আমার সাধ্যের বাইরে।।
      আপনাকে ধন্যবাদ।। (3

মন্তব্য করুন