অভিমানী শব্দ

 

মাঝে মাঝে শব্দেরা ও হয় অভিমানী
শব্দের মৃত্তিকায় হয়না যখন জল ঢালা
প্রখর খরতাপে হৃদয় আনমনা,
কী করে অঙ্কুরোদগম হবে!
কষ্টে পড়ে থাকে মাটি চাপা।
ওরাও ভালোবাসা পেতে চায়
স্নেহের কাঙাল বড়, হৃদয়ে কাতরতা
অভিমানে রয় দুরে সরে
এলোমেলো ভাবনায়  যেতে চায় হারিয়ে।
কষ্টের বালিয়াড়িতে বাঁধে নতুন ঘর
নোনা জলে ভিজে যায় অষ্টপ্রহর,
রাতের একাকিত্বের মাদকতায় ডুবে
হয়না নতুন কাব্য লেখা।
শূন্য কবিতার খাতায় হয়না নতুন মালা গাঁথা
রাতের আঁধারে জোনাকির সাথে
কারা যেন চুপি চুপি করে যায় খেলা।

মোট পড়েছেনঃ ১,১৪৬জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. সত্যিই তো, অনেক দিন পর ডায়েরি কলম ধরলে শব্দেরা ধরা দিতে চায়না। যেনো কিসে তাদের অভিমান! ওরা মুক্ত হতে চায়, কিন্তু আমাদের কাজের অজুহাত, ব্যস্ততার মগ্নতা আমাদের কবিতা থেকে নিয়ে যায় দূরে।

    সুন্দর লিখছেন বুবু। আরো লিখুন। ভালো থাকুন। শুভকামনা।

  2. সুন্দর! সবাই যত্ন চায়। শব্দরা যদি যত্ন না পায় মানে প্রতিনিয়ত চর্চা না করেন তাহলে অভিমানে ধরা দিতে চায় না। এজন্য নিয়মিত তার সাথে থেকে আমাদের উপহার দিন।
    শুভ কামনা রইলো।

মন্তব্য করুন