অন্ধকারের দেবী

অবশেষে তুমি এলে গভীর এক রাতে,

খোঁপায় কৃষ্ণচূড়া পুর্ণিমা হাতে।

জগতের সবচেয়ে রূপ, রস,আর

মেলে দিলে যৌবন-প্রেম সমাহার।

সময় পুড়িয়ে যতোই উর্বশী সাজো,

হয় না তো তাতে এক পয়সার কাজও।

আন্ধার রাত্রির প্রতি ভাগে ভাগে,

জোস্না ও জোনাকিকে একইরূপ লাগে।

ললনা ও ছলনাতে ভেদাভেদ নেই,

সবাইকে একই লাগে আলো হারালেই।

————————0 0———————–

মোট পড়েছেনঃ ১,০৯০জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. অন্ধকারের দেবী পেত্নী হয়ে ধরা না দিলেই হলো 🤣🤣🤣। সাহস আছে তা না হলে এভাবে সত্য কথা সবাই এভাবে জনসম্মুখে প্রকাশ করতে পারে না। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম

  2. অন্ধকারের দেবী আধারেই সুন্দর, আলোতে সে ম্লান।
    সব পুজারী যে সত্যিকারের ভক্ত নয় এটা দেবীও জানে, দেবী তো আর এমনি এমনি কেউ হয় না।

    অর্থবহ ছোট লেখায় ভালো লাগা রইলো।
    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন