চিনবে তো আমায়?

 

চিনবে তো আমায়,
২৫ বছর পর ?

চারটে চোখের ঝাপসা চাহনী
মিনিট নীরবতা :
নামবে কি শ্রাবণ ?
বুকে কি বাড়বে ব্যথা ?

সময় বলে, হয়তো কোন
এক বৃদ্ধাশ্রমে দেখা হবে।
চামড়ায় অজস্র ভাঁজ
কালোচুল সাদা কাশফুল।
ঠোঁটের বাঁকা হাসিটা মনে থাকবে ?
হয়তো শতেক তালি দেয়া শাড়িটা,
চোখে পাতার কম্পন
কিংবা নখের দুর্ভিক্ষ দেখে ;
চিনবে তো আমায় ?

…………………………………

আমি ?
আমি তো চিনবোই !
নীল আকাশ কেউ ভুলে ?
শুধু নতুন করে সাজিয়ে নেয়।

মোট পড়েছেনঃ ১,২৫৯জন আজ পড়েছেনঃ ০জন

২৯টি মন্তব্য

    1. এমন প্রত্যাশাই থাক।
      তবে, আপনাদের মতো কবিতা লিখতে পারি না। শুধু তাল মেলানো।
      কবিতা ভালো লাগলো জেনে খুশি হলাম।
      শুভ কামনা

  1. পুরানো সেই দিনের কথা, ভুলবি কিরে ও সে চোখের দেখা প্রানের কথা..
    সে কি ভোলা যায়…..
    না ভালোবাসার সেই মানুষটির সাথে ২৫ কেন হাজার হাজার বছর পর দেখা হলেও চেনা যায়!

  2. ভালোবাসার চোখের রঙ যে চির অবিনশ্বর আর
    ভুলে যাওয়া তো শুধু মোহের খেলা মাত্র।
    মুগ্ধতায় শুভ কামনা রেখে গেলাম চিরন্তন।

  3. দৃষ্টি কখনো যায় না হারিয়ে। চিনে নিব এক পলকে। হয়তো ধরা দিব, হয়তো দিব না। তাই বলে ভুলে গেছি একথা ভেবো না। শুভকামনা। ভালো থাকবেন।

  4. নিরলস অস্তায়নে
    কত কথা গেঁথে আছে মনে
    স্থির বিশ্বাসে,
    কত কথা আছে মনে
    নূতন কিছুই না, নৈঃশব্দে
    ঢেকে যাবে, বলা না বলা কথার
    প্রগাঢ়তা।

  5. তোমাকে চিনতেই হবে কারন তোমার সমস্তজুড়ে আমিইইই ছিলাম তাই ২৫ বছর পড়েও সে যতই চেহারায় ছাপ পড়ুক স্পর্শই মনে করিয়ে দেবে তুমি ইইইই সেই আর আমি সেই তোমারি💙বেশ আবেগ পেলাম আপু।শুভকামনা, ভালো লাগল।

মন্তব্য করুন