হেদায়েত

বিবেক বুদ্ধি আর হেদায়েত
মানব দেহে কতটুকু বহমান?
অন্ধ, জ্ঞানহীন তারাই জানেন
তার মান অথচ শিক্ষত মানুষ
জানে না নিভে যাওয়া মৃত্যুর স্লান
তাদের আছে হিংস্র নেকড়ার প্রাণ;

ওগো বিধাতা দাও হেদায়েত- দাও
বিবেক শক্তি বুদ্ধির রেলগাড়ি মত যান;
বিদ্যুৎগতিতে ঘটাতে পারে বিবেক জ্ঞান-
দাও বিধাতা একটু হেদায়েত ধুয়ে যাক উঠান

তবুও এ অল্প সময়ের মধ্যে মানুষ শুধু অন্ধ
হেদায়েতহীন মন মানসিকতার শিকর
হিংসা  ক্রোধের মাঝে দেখে না তার মৃত প্রাণ
অতঃপর বিধাতা দাও দুর্বাঘাসের মত
এক ফালি আলোর মতো হেদায়েত।

২৬ বৈশাখ ১৪২৮, ০৯ মে ২১
——————————–

মোট পড়েছেনঃ ৯৬৮জন আজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. আমরা চোখ থেকেও অন্ধ! অবুঝ মূর্খের মত আমাদের আচরণ। হেদায়েত দানকারী একমাত্র আল্লাহ। তবে প্রচেষ্টা কিন্তু নিজের।

    ভালো থাকুন ভাই।

  2. বিবেক জেগে উঠুক, অসচেতন মন সচেতনতায় ফিরে আসুক। শিক্ষা নিয়ে ও আমরা গণমূর্খের মতো কার্যকলাপে লিপ্ত। ভালো থাকুন নিরাপদে থাকুন

মন্তব্য করুন