রাত

করোনা সময়ের ব্যবধানে কবিতা
ঘুমে যাচ্ছে অথৈ সাগরে; প্রিয়জন
ডাকলও ভাঙ্গছে না ঘুম কিংবা স্রোতের
ঢেউ অথচ সময় মুল্য এখন অবক্ষয়;
কবিতারা দাঁড়িয়ে আছে জোছনা আলোতে
নয় তো সবুজ ঘাসের দোল দেয়া সিঁড়িতে-
সুতরাং সময় এখন করোনা ছোঁয়া হাত!
ফিরবে না আর মেঠোপথের ধূলিমাখা রাত।

২১ চৈত্র ১৪২৬, ০৪ এপ্রিল ২১
———————————–

মোট পড়েছেনঃ ৯৪৯জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. সুতরাং সময় এখন করোনা ছোঁয়া হাত!
    ফিরবে না আর মেঠোপথের ধূলিমাখা রাত।
    .
    পৃথিবী সুস্থ হয়ে উঠুক।
    শুভকামনা রইলো, দাদা।

  2. করোনার থাবায় স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হচ্ছে, লেখালেখি তো আরো দূরের বিষয়। রাত কেটে সোনালী ভোর আসুক এই কামনা রইলো।

মন্তব্য করুন