স্বপ্নীল রাতে বন প্রদীপের মত জ্বলবে তুমি-
রাতের সবটুকু আঁধার আলোকিত করবে,
বর্ষার মেঘ হয়ে আকাশে জমে থাকবে তুমি-
মন চাইলেই অঝর ধারায় ঝরে পরবে।
মনের সকল ব্যাথা মুছে দিবে তুমি-
সুখ পাখি হয়ে বুকের মাঝে আসবে,
এই বুকেতেই সুখের নীড় বাঁধবে তুমি-
আর উদাস মনে শুধু আমায় ভালবাসবে।
এই দুটি হাতের ভাগ্যরেখা হবে তুমি-
সামনে কি হবে তুমি বলে দেবে,
যতই বিপদ আসুক সরে যাবেনা তুমি-
কথা দাও তুমি আমায় সঙ্গে নেবে।
এই জীবনের দ্বীপ শিখা হবে তুমি-
আমি জ্বালালেই শুধু তুমি জ্বলবে,
অন্ধকার মন শুধু আলোকিত করবে তুমি-
আর কানে কানে ভালবাসার কথা বলবে।
আমার হৃদয় রাজ্যের রানী হবে তুমি-
কথা দাও কখনো যাবেনা দূর,
আমার মন রাখালের বাঁশি হবে তুমি-
আর আমি হব তোমার ভালবাসার সুর।
মোট পড়েছেনঃ ১,০৫৯জন
আজ পড়েছেনঃ ০জন
বড়োই বাসনা কথা! শূন্যতার ডালা পূর্ণ হোক…
শুভেচ্ছা রইলো।
অনেক ধন্যবাদ প্রিয়।
বাহ্। খুব সুন্দর কবিতা
ধন্যবাদ প্রিয়।ভাল থাকুন।
বাহ্ চমৎকার প্রেমের আবেগ ফুটিয়ে তুলেছেন। ভালোবাসার জয় হোক কবি। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো আপনার জন্য
ভালবাসার জয় আর হবেনা প্রিয়।।
এখন কবিতাই আমার ভালবাসা।
এই নিয়ে কেটে যায় সময়।।
ধন্যবাদ সহ ভালবাসা রইল।
সবই সে হবে!
এটা প্রেম নাকি চুক্তিপত্র?
এটাতো মনের চুক্তিপত্র।। কিন্তু কিছুই হলনা।সবই মিছে।অন্তরের অন্তস্তল থেকে ভালবাসা নিবেন প্রিয়।।
হা হা হা দারন। একেবারে প্রেমিকার জন্য কোমর বেঁধে নেমে পরেছেন।
শুভ কামনা