বসন্তের অভিলাষে

 

ফিরে এলো আবার বসন্ত

প্রথম দেখা বাসন্তি  রাঙা মুখ

প্রথম ছোঁয়া,  ভালবাসার উষ্ণ বুক  ।

চিরতারণ্যের স্বপ্নময় শাখে

পলাশ, শিমুল আর প্রকৃতি হাসে

মনের অগোচরে শিষ দিয়ে যায় দোয়েল

অম্ল মুকুলে নিবিড় ঘ্রাণ

সর্ষে ফুলে মৌ পোকার গুঞ্জন

দামাল হাওয়ায় হারিয়ে যায়

চির চিনা একটি মন ।

 

ইচ্ছে গুলো ডালা মেলে

আবারো মুখ লুকাই, তোমার আঁচলে

হাতে হাত রেখে,  ছুটে চলি

দিগন্ত প্রাণে,  দানে অঞ্জলী

আকাশ ছুঁই,  বাতাস মাখি

ভালবাসার পদাবলি,  দুজনার বুকে আঁকি

বসন্ত বিলাসে, তোমার বুকে নিঃশ্বাস রাখি

ফাগুন যায়, ফাগুন আসে,  স্বপ্নরা দেয় ফাঁকি ।

 

রচনা  কাল ঃ ১৩/০২/২০২১

ঢাকা

মোট পড়েছেনঃ ৬৬৪জন আজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. ফাগুন আসে ফাগুন যায় রেখে যায় বাসন্তী ছোয়া, তাইতো প্রতি বসন্তই রঙ্গিন হয়, স্বপ্নরা ডানা মেলে ফাগুন হাওয়ায় 🙂
    বসন্তের শুভেচ্ছা রইলো 🌹🌹

  2. প্রতিবার বসন্ত আসে চির চেনা ভালোবাসা নিয়ে এটা ই নিয়ম।বসন্তের আগমনে মন নাচে প্রানও নাচে।
    চির বসন্তের শুভেচ্ছা রইল।

মন্তব্য করুন