উঠ খোকা!

উঠ খোকা উঠ দিচ্ছে আজান
মসজিদে যাই চল!
রোজ জামায়াতে পড়লে নামাজ
বাড়বে মনের বল!

শিখবি আদব ধৈর্যটা কি
সখ্য কারে কয়!
করবি মেনে খোদার হুকুম
আত্মটাকে জয়!

এই ধরা সব নয় রে খোকা
থাকবি কয়েক দিন!
যায় যদি তাই নিদ্রা হেলায়
টানতে হবে ঋণ!

ডাকবে যেদিন দূর দেশে ঐ
থাকতে মালেক সাঁই!
দেখবি সেদিন কর্ম ছাড়া
আর কেহ তোর নাই!

নামাজ বিনে পারবি কি তুই
খুলতে সেথায় দ্বার!
চল খোকা চল থাকতে সময়
মানবো না সে হার!

মোট পড়েছেনঃ ১,০২৮জন আজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজে এক অনাবিল আনন্দ পাওয়া যায়। প্রশান্তির ঝরনা প্রবাহিত হয় নামাজির আত্মায়।

    1. যথার্থ বলেছেন।
      সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
      আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
      সুস্থ থাকুন ভালো থাকুন।

  2. দারুন বাক্যময়ে আল্লাহর দরবারে যাবার প্রস্তুতির ডাক দিলেন। আসার সময় নির্ধারন করা গেলেও যাবার সময় অজানা। তাই ৫বার নামাজ ৫ বার পাক পবিত্র হওয়া আল্লাহর কাছে যাবার হোক প্রার্থনা।

    1. আপনার মন্তব্যে সর্বদাই অনুপ্রাণিত হই ভাই।
      হার্দিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা অপরিসীম।
      সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
      শুভ কামনা অবিরাম।

    1. এটাই চির সত্য।
      স্রষ্টাই বুঝে সৃষ্টির অন্তরের কথা।
      আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল অন্তহীণ।
      সুস্থ থাকুন ভালো থাকুন।

    1. মূল্যবান মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
      আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
      সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।

মন্তব্য করুন