মুনতাহ মণি

মুনতাহ মোদের মণি,
বাচ্ছা তো নয় দেখতে যেন
আস্ত সোনার খনি!
গর্বে কি নই ধনী!
মুখ যদি হয় সদ্য গড়া
ছোট্ট পুতুল ননী!!

বাক চিতে সে বড্ড পটু
বয়স যে তার তিন,
গান গেয়ে সে নাচতে পারে
ধিন তা না না ধিন।
হাত দুলে তার নাগীন তালে
বাজছে যেন বীন।

বলতে পারে পদ্য ছড়া
বেশ গলে তার সুর,
যায় থাকা কি দূর!
শুনতে যদি হৃদ হয়ে যায়
স্বর্গ সুখে চুর!
পাখ বুঝি তাই বৃক্ষ শাখে
রোজ করে ঘুর ঘুর!

যত্ন আদর স্নিগ্ধ অতি
ক্যামনে তা যায় ভোলা!
দেয় সদা যে দোলা!
ভাবতে তো তাই মন সাজে এক
রত্ন ধনের গোলা!!

(কবিতাটি আমার অতি আদরের ছোট্ট ভাতিজিকে
নিয়ে লেখা। ওর জন্য সবাই দোয়া করবেন।)

মোট পড়েছেনঃ ১,১৭৯জন আজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. আপনার ভাতিজির জন্য অসীম ভালোবাসা ও স্নেহ রইলো। ভালো মানুষ হোক। ঈশ্বর মঙ্গল করুন। আপনি ও ভালো থাকবেন সবসময়

    1. সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
      আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল।
      সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
      শুভ কামনা অবিরাম।

    1. সুন্দর মন্তব্য পেয়ে ভীষণ মুগ্ধ হলাম ভাই।
      আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল অফুরাণ।
      সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।

মন্তব্য করুন