ঝিলের জমিন

ঝিলের জলে শাপলা-শালুকের সন্তরণ,

মাছেরা খেলে আপন মনে;

মাছরাঙা যমের বেশে বসে আছে ছিপ ফেলে একমনে।

শুকনো পাতার সারিবদ্ধ লাশ ভেসে যাচ্ছে অজানা ঘাটে।

ঝিল-ক্যানভাসে নিচু মেঘের আকাশটা,

ছুঁয়ে যায় যেন তুলির আঁচড়ে মর্ত্যের আঁচল।

পূর্ণাঙ্গ মুখাবয়বের ছায়া এঁকেছে কোন সে মন-কারিগর?

উত্তরের মলয়ে জমে যাওয়া সুখস্মৃতি-

কোন সে কাব্য-উষ্ণতায় ছুঁয়ে যায়?

ফুলশয্যা সজ্জিত ক্ষিতিজ-শাখে বিহঙ্গ-বিহঙ্গী অভিসার রচে।

পদ্ম-পাতার ভেলায় ডাহুক, দোয়েলের দিনমান পারাবার;

কৃষ্ণচূড়ার লাল পাড়ে ঝিলের জমিন হয়ে উঠে দৃষ্টিনন্দন।

 

ছবি-গুগল

রচনাকাল-২৩শে নভেম্বর ২০২০

মোট পড়েছেনঃ ১,০২৫জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

    1. প্রথম মন্তব্যের জন্য অফুরন্ত কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর। শুভ রাত্রি

    1. কিযে ছাইপাশ লিখি আর তাতে আপনাদের অনুপ্রেরণা ও আশীর্বাদে ধন্য হয়ে যাই আপু। অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ। নিরন্তর শুভেচ্ছা। শুভ রাত্রি

  1. ঝিলের অনাবিল সৌন্দর্য ফুটে উঠেছে কাব্যিকতায়!
    আমাদের চারপাশটা অসম্ভব সৌন্দর্য ছড়িয়ে রাখে, শুধু আমাদের দেখার মন নেই।
    খুব সুন্দর কবিতা লিখেছেন দিদি ভাই।
    শুভেচ্ছা রইল

    1. সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আপনাদের অনুপ্রেরণা শক্তি যোগায়। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ রাত্রি

  2. ঝিলের ভিতরের সৌন্দর্য্য সুন্দর মন নিয়ে দেখা যায়, আর অনুভব করলাম আপনার কবিতা পড়ে। ভালো থাকবেন আপু।শুভকামনা ।

    1. অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো আপু। ভালো আছেন নিশ্চয়ই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর। শুভ রাত্রি

  3. সৌন্দর্যের মাঝেও লুকিয়ে থাকে একটা বিষপোকা। যে সবসময় তক্কেতক্কে থাকে খুবলে খাবার আশায়। তারপরেও প্রকৃতির অপার শক্তি নিজের সৌন্দর্যকে বিলিয়ে যাচ্ছে আপনমনে। চমৎকার লিখেছেন কিন্তু।

    শুভকামনা দি ভাই।

    1. আমার লেখাটা সার্থক হয়ে গেল আপনার এমন মন্তব্যে। আপনার চমৎকার মন্তব্য সবসময়ই প্রেরণার। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ রাত্রি

  4. কবিতায় শব্দের কারুকাজ দেখলাম। কিছুর অর্থ বুঝেছি আর বাকি কিছু শব্দ মাথার উপ্রে দিয়ে পাড় করে দিয়েছি। ( কঠিন শব্দের অর্থ আমি একটু কমই বুঝি )
    ফিচার ছবিটা খুব সুন্দর হয়েছে,ছবিটি সৌন্দর্য যেকাউকে আনমনা হতে হেল্প করবে।

    ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹

    1. 🥰🥰। আপনার এমন মমতা মাখানো মন্তব্য সবসময়ই আনন্দে আত্মহারা করে দেয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা। ভালোবাসা অবিরাম ও অফুরন্ত 💓💓💓💓।

  5. মনোহরা দৃশ্য ফুঠে উঠেছে কবিতা।
    নিখুঁত আঁচড়ে অনন্য চিত্রণ।
    বেশ মুগ্ধতা ও ভালোলাগা প্রিয় কবি।
    আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন অন্তহীণ।

    1. অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নিয়মিত অনুপ্রেরণায় রাখার জন্য কৃতজ্ঞ কবি। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ রাত্রি

  6. ঝিলের ভিতরের সৌন্দর্য্য সুন্দর মন নিয়ে দেখা যায়,
    কৃষ্ণচূড়ার লাল পাড়ে ঝিলের জমিন হয়ে উঠে দৃষ্টিনন্দন।

    চমৎকার লেখা দিদি, পাঠে মুগ্ধ হলাম,
    আপনার জন্য অনেক অনেক শুভ কামনা //

    1. অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা দাদা। অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম। ভালো থাকুন নিরাপদে থাকুন। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা। শুভ সন্ধ্যা

    1. আপু নিয়মিত, প্রতিটি লেখায় আপনার উপস্থিতি, শুভকামনা আমার অনেক বড় প্রাপ্তি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন নিরাপদে থাকুন

মন্তব্য করুন