সত্তার মান

হোক না হেলায় জন্ম তোমার
নয় তবু তা ভুল,
পণ গড়ে নিজ মন গহীনে
নড়লে না এক চুল।

কাল যদি যায় পরের হিতে
হোক তা গরম তীব্র শীতে

দিন শেষে ঠিক দেখবে ভিতে
চৌদিকে তার কূল।
চাও যে দিকেই মিলবে তখন
সদ্য সতেজ গুল।

বাগ বলো আর পথের পাশে
অল্প আয়ুর প্রাণ,
রোজ ফুটে ফুল সত্তা বিলায়
নয় তা কি তার দান??

খোশতে যে তার গন্ধ ঝরে
সব রেখে যায় পরের তরে

যায় যদি তাই মালায় মরে
করবে কে লীন মান!
জন্মটা তার সস্তা হলেও
বয় যদি তা শান??

মোট পড়েছেনঃ ১,১৭৬জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. আপনার লেখার ভাবার্থ স্পষ্ট। কিন্তু সমস্যা হলো বানানের প্রতি নজর দিতে হবে আরো বেশি। আরো যে বিষয় সেটা হলো, আপনি বিভাগ নির্বাচন করেন নি। শিরোনাম লেখার পরে বিভাগ নির্বাচনে ক্লিক করে কবিতা,গল্প,বিবিধ,সমসাময়িক তালিকা বেছে নিয়ে প্রেস করলেই বিভাগ নির্ধারিত হয়ে যাবে।
    শুভ কামনা রইলো।

    1. মূল্যবান মন্তব্যে মুগ্ধ হলাম।
      আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল অফুরাণ।
      সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।

মন্তব্য করুন