রূপকথার দৈত্যের যেমন-
টিয়ার মাঝে প্রাণ,
তেমনি আমার প্রাণ পাখি-
তুমি জানের জান।
টিয়ার কষ্ট হলে যেমন-
দৈত্যের কষ্ট হয়,
তোমার কষ্টই আমার কষ্ট-
এটা মিথ্যা নয়।
দৈত্য যেমন প্রাণ টিয়াকে-
রাখে লুকিয়ে,
একটু আড়াল হলে প্রাণটা-
যায় যে শুকিয়ে।
ততদিন দৈত্য বাঁচে-
প্রাণ টিয়া বাঁচে যতদিন,
যতদিন তুমি বাঁচবে-
আমি বাঁচবো ততদিন।
রূপকথার গল্প নহে-
এটাই মনের ভাষা,
তোমায় ঘিরেই এই মনের-
স্বপ্ন যত আশা।
মোট পড়েছেনঃ ৭১৪জন
আজ পড়েছেনঃ ০জন
সুন্দর প্রেমের কবিতা। ভালোবাসার মানুষটির সবকিছুতেই নিজেকে ভাবতে ভালো লাগে। এরই নাম ভালোবাসা। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
সত্যি মুগ্ধ হলাম মন্তব্য পেয়ে।। ধন্যবাদ সহ ভালবাসা রইল।
খুব সুন্দর ছন্দময় এক ভাবনার প্রকাশ কবি দা
অপূর্ব প্রেমের কথা লিখেছেন প্রিয়
শুভকামনা রইল
এমনই হওয়া উচিত। ভালো লাগলো কবিতা