বকুল ফুল

বকুল ফুল।

অনেক বছর পরে যখন গেলাম গ্রামে, আমার চেনা বকুল গাছটা নেইতো সেখানে!

কেঁদে কেঁদে বুক ভাসালাম নয়নের জলে,সহপাঠিরা  বললো আমায় বকুল গাছ দেব চিনিয়ে।

গাঁয়ের মেটো পথ ধরে এখানে, ওখানে কত ফুলের বাগান দেখলাম আমার বকুল নেই সেখানে।

খোঁজে খোঁজে ক্লান্ত হয়ে ফিরলাম আমি বাড়ি, সহপাঠিদের সাথে সেদিন দিলাম আমি আড়ি।

বাবা বললেন বকুল গাছ চিনতে যদি চাও, কাল সকালে আমার পিচু নিও, এখন আমি যাই।

রাতের ঘুমকে দিলাম ফাঁকি, হঠাৎ শুনি ডাকছে পাখি। তার মানে ভোর হয়ে গেছে, নিতে হবে বাবার পিচু।

তাড়িতাড়ি বিছানা ছেড়ে ছুটে গেলাম বাবার ঘরে,

বাবা তুমি ঘুমোচ্ছে.?

মলিন মুখের কথা শোনে বাবা হেসে বললেন, তুমিও দেখি ঝিমাচ্ছো.😂

বাবা চল তুমি আমার বকুল ফুল চাই, বাবার সাথে হাঁটতে বেরুলাম, খোঁজব বকুল তলা।আমার আবার ভিশন প্রিয় বকুল ফুলের মালা।

বাবা আমার ভিশন প্রিয় আবদার পূরনে, পরিচিত সবার কাছে প্রশ্ন করলো বাবা,আর কতদূর গেলে পাব আমরা বকুল।

সামনে গ্রামের পরে পাবেন ছোট নদীর বাঁক, নদী পেরোলেই দেখতে পাবেন ছোট্র নতুন হাট।

হাটের পাশেই আছে এক নার্সারী গাছের বাগান, তার কিছুদূর পরেই পাবেন বকুল গাছের সন্ধান।

ধন্যবাদ দিয়ে বাবা এগিয়ে চললেন আবার,পিচন ফিরে দেখলেন বাবা হোঁচট খেয়ে পড়ে আছি আমি।

ভাগ্যিস হাটুর চামড়া ওঠেছে দেখ বাবা,কেটে যায়নি তো বলেই হাসলাম আমি।

বিষন্ন মুখে বাবা তাকালেন ক্লান্ত আমার দিকে, কয়েক মাইল পথ হেঁটে এসেছো বকুল গাছের খোঁজে।

অথচ রিক্সা ছাড়া চলতে পারো না কয়েক কদম রাস্তা। সেই তুমি আজ হেঁটে চলছে তা দেখে, মনে লাগছে আমার ব্যাথা।

সমানে তাকিয়ে পা বাড়িয়ে চমকে উঠি বকুল ফুলের গন্ধে মউ মউ করছে চারদিক।সত্যি বাবা আমি পেয়ে গিয়েছি বকুল গাছের খোঁজ।

দু পা বাড়িয়ে দেখি আমার  কাঙ্খিত সেই বকুল গাছ শত ফুল ছড়িয়ে আছে বকুল গাছের তলে, মুগ্ধ আমি এমন দৃশ্য দেখে।

কিছু ছেলেমেয়ে বকুল কুঁড়াচ্ছে মালা গেঁথে বিক্রি করবে বলে, কেউ বা সখের মালা বানাবে গলায় পড়বে বলে।

আমিও দু-হাতে ভরে সাধ্য মতো কুঁড়িয়ে নিলাম কিছু ফুল,বাবার হাতের ব্যাগটা যেন অল্প ভরেছে অল্প কিছুদূর।

গাঁথবো মালা, সাজিয়ে দিব আমার রুমের চারপাশ, চাইলে বাবা তোমায় দিব একটুখানি সুভাস।

বাবার মুখে ফুটলো হাসি, মেয়ে খুশি দেখে, ইসস অবশেষে পেলাম আমরা বকুল গাছের খোঁজ।

ছবিঃ বকুল ফুলের না, নেট থেকে নেওয়া ছবি।

মোট পড়েছেনঃ ৯১জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. নষট্যালজিক কবিতা, সত্যিই মনটা অনেক সময় এমন ভাবে আনচান করে উঠে ছোট্ট বেলার কিছু স্মৃতির কাছে ফেরার জন্য। বকুল খোঁজ করা পোষ্টে নাইট কুইন ছবি দিলেন ক্যান আপু?

    1. ধন্যবাদ ভাইজান, অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে সত্যি আমি মুগ্ধ।
      ভাইজান বকুল আমার প্রিয় ফুল, ফুলের ছবি আমার কাছে ছিলো কিন্তু ব্লগের জন্য ছবির সাইজ বড় দেখাছিলো। তাই কবিতার সাথে বকুল ফুলের ছবি দিতে পারি নাই 😥 বাধ্য হয়েই অন্য ফুল দিলাম।

      ভালো থাকবেন, শুভ কামনা রইল।

  2. বকুল ফুল কুড়ানো, ফুলের মালা আমার ও খুব প্রিয়। এমন ফুল কুড়ানো স্মৃতি আমার ও আছে । বকুল ফুল নেটে খুঁজে পেলেন না? একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো

    1. ধন্যবাদ দিদি ভাই।
      বকুল ফুল আমার ভিষন প্রিয়,আমার বাসায় সব সময় বকুল ফুল থাকে। আমার মেমুরিতে প্রচুর বকুল ফুলের ছবি আছে, কিন্তু ব্লগে যতবার ছবি দিয়েছি ততবার সাইজ বড় দেখাছে। তাই বকুল ফুলের ছবি দিতে পারি না 😥 অন্য ফুলের ছবি দিলাম।
      কাল সম্পাদন করে বকুল ফুলের ছবি দিতে আবার চেষ্টা করবো।

      ভালো থাকবেন দিদি ভাই,শুভ কামনা রইল।

    1. ধন্যবাদ ভাইয়া। আপনার
      সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম, বকুল ফুল আমার প্রিয় ফুল।

      ভালো থাকবেন, শুভ কামনা রইল।

    1. ধন্যবাদ ভাইজান। আপনার কাছে এমন
      সুন্দর মন্তব্যে সব সময় আশা করি,আপ্লুত হলাম। বকুল ফুল আমার ভিষন প্রিয় ফুল।

      ভালো থাকবেন ভাইজান, শুভ কামনা রইল।

    1. ধন্যবাদ ভাইয়া।
      বকুল ফুল আমার ভিষন প্রিয় কিন্তু ব্লগে যতবার বকুল ফুলের ছবি দিয়ে চেয়েছি। ততবার সাইজ বড় দেখিয়েছে তাই বকুল ফুলের ছবি দিতে পারি নাই 😥
      শেষে অন্য ফুলের ছবি দিয়েই পোষ্ট করলাম।

      ভালো থাকবেন, শুভ কামনা রইল।

  3. বকুল খুঁজতে অনেক দূর গিয়েছেন বাবার হাত ধরে। কবিতায় বকুল প্রেম পুরোটাই ফুটে উঠেছে। কিন্ত…….একটু বানানের দিকে খেয়াল করতে হবে যে আপু।
    শুভ কামনা।

  4. ধন্যবাদ আপু।
    সুন্দর মতামতে আপ্লুত হলাম, বকুল আমার ভিষন প্রিয় ফুল।
    অবশ্যই আপু পরবর্তীতে বানানের দিকে খেয়াল রাখবো।

    ভালো থাকুন, শুভ কামনা রইল।

    1. ধন্যবাদ দাদা।
      বকুল ফুল আপনার প্রিয় জেনে ভালো লাগলো। আমারও ভিষন প্রিয় বকুল ফুল।

      ভালো থাকবেন, শুভ কামনা রইল।

    1. ধন্যবাদ দাদা। আপনার কাছে এমন
      সুন্দর মন্তব্যে সব সময় আশা করি,আপ্লুত হলাম। বকুল ফুল আমার ভিষন প্রিয় ফুল।

      ভালো থাকবেন দাদা, শুভ কামনা রইল

  5. বাহ্ সুন্দর কবিতা। অতি প্রিয় ভালবাসার মানুষের সাথে কোন কিছু পাবার আনন্দ অসীম।
    শুভ কামনা রইলো আপুনি।😍😍

  6. ধন্যবাদ আপু।
    আপনার সুন্দর মতামতে আপ্লুত হলাম, অনেক ভালো লাগলো আপু।
    বকুল আমার ভিষন প্রিয় ফুল,আব্বু সাথে বকুল কুঁড়ানোর স্মৃতিটা সারাজীবন মনে রাখার মতো।

    ভালো থাকবেন আপু, শুভ কামনা রইল।

মন্তব্য করুন