বিজয়

লক্ষ কোটি রক্ত ভিজে আসছে বিজয়!
আনন্দে খেজুর রসে মিষ্টি পিঠাই-
চোখ ছল ছল অশ্রু স্বজল একেমন বল!
ব্যথা চাপা শরীরিলে- তবুও বিজয়
যেনো আইলপাথারের পথটি ধরে
ধানশালিকের হাসিতে- কোকিলের গানতে
বিজয় দেখি সারা বাংলার মিছিলে;

অথচ অম্লান রেখেছে- এ বিজয়ের উল্লাসে
আর দেখতে চাই না স্বপ্নের বুকে হায়হুতাশ-
লাল সবুজের বুকে বেদনার কান্না নাশ-
আগামীদিনগুলো হোক আর সুন্দর-বিজয় এসেছে
এবার বিদ্বেষ থামা- রঙিন স্বপ্ন সাজা
ভয় করে কি আর হবে- জীবন থাকতে
বাজি রেখেছি এ বাংলার পারে- এনেছি বিজয়।

১৭ অগ্রহায়ণ ১৪২৬,০২ ডিসেম্বর ২০
——————————————

মোট পড়েছেনঃ ১৫৩জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. জীবনের আর কি দাম আছে কবি ভাই।

    বিজয় আজ নিরাশা, বিজয় আজ কুয়াশাছন্ন, বিজয় আজ মানুষের অন্তরে না দেয় নাড়া সবাই আজ বিতর্কিত। নিজেকও আজ ভাল রাখতে পারিনা। দুঃখ দুর্দশা আজ আমার মাতৃভুমির, কষ্টে আজ বাংলার আকাশ, বাতাস, মাটি। সবাই আজ শুধুই চাই আর চাই।

  2. স্বাধীনতা পেয়েছি তার অর্জন ধরে রাখতে পারলাম কৈ? আজ স্বাধীনতা ডুঁকরে কেঁদে মরে নিভৃতে, নির্জনে। তবুও বিজয়ের মাসে সকল শহীদ, বীরাঙ্গনা, মুক্তিযোদ্ধাদের জন্য বিনম্র শ্রদ্ধা রইলো।

  3. বহু ত্যাগ ও কষ্টের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা
    যার জন্য বীর বাঙ্গালীর দিয়েছে কত রক্ত
    হয়েছে কোল খালি মায়ের শত শত
    বহু সাধের
    বহু প্রতিক্ষার আমাদের এই বিজয়।
    সত্যি খুব সুন্দর লিখেছেন
    শুভকামনা রইল
    শুভরাত্রি
    শুভরাত্রি

মন্তব্য করুন