ঈশ্বরের নীতি

 

ঈশ্বরকে বললাম,  বর দাও,

ঈশ্বর অবলীলায় বর দিলেন,

ঘর তো দিলেন না  ।

ঈশরকে বললাম,  সফলতা  দাও ,

ঈশ্বর তাও দিলেন দ্বারপ্রান্তে

কিন্তু অবস্থান তো দিলেন না ।

ঈশ্বর কে বললাম, মান দাও ,

পরিমাপের পরিসরে মান দিলেন ঈশ্বর

ফিরে যাওয়ার টান দিলেন না ।

ঈশ্বরকে বললাম,  একাকীত্বের মনোবল দাও ,

লোকালয়ে জনশূণ্য করে দিলেন ঈশ্বর

পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন না ।

ঈশ্বরকে বললাম,  প্রেম দাও

হিংসা বিদ্বেষ বিলুপ্ত করে দিলেন ঈশ্বর

নিজের বলে কিছু থাকলো না  ।

ঈশ্বরকে বললাম,  প্রকৃত মন দাও

এবার বুঝলাম,  বিরক্তই হলেন ঈশ্বর

সব ধন কেড়ে নিলেন  তিনি  ।

 

চাওয়া পাওয়ার দরবারে, ঈশ্বরের নীতি

ধন দিলে, মন দেয় না,

মন দিলে,  ধন দেয় না ।

 

রচনা কাল ঃ ০২/১২/২০২০

ঢাকা

মোট পড়েছেনঃ ৮৪৪জন আজ পড়েছেনঃ ০জন

৪টি মন্তব্য

  1. চমৎকার কবিতা। সত্যিই ঈশ্বর সব দেয়না কিছু না কিছু হাতে রেখে দেন তানা হলে তো তাকে আমরা ভুলে যাবো। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা

মন্তব্য করুন