আমি অনেক স্বপ্নকে অবলীলায় লুণ্ঠন হতে দেখেছি!
আমি অনেক ঘৃণাকে অবলীলায় জয়ী হতে দেখেছি!
আমি দেখেছি কিভাবে সাধকের সাধনাকে অবলীলায়
গলা পিষে মেরে ফেলা হয়!
আমি পাপকে অবলীলায় অট্টহাসিতে ফেটে যেতে দেখেছি,
দেখেছি পূণ্যকে, কিভাবে ক্রোধে চিৎকার করে কাঁদতে পারে!
আমি মাতালদের উন্মাদনাকে অবলীলায় শীতল হতে দেখেছি!
আমি ধর্ষককের উল্লাসকে অবলীলায় আদিম হতে দেখেছি!
দেখেছি খুনিদের হাত কিভাবে অবলীলায় রক্তে ভেসে যায়!
আমি জয়ীদের আস্ফালনকে দেখেছি অবলীলায় তীব্র হতে!
আমি বিজিতদের মুখে হাসিকে দেখেছি অবলীলায় কিভাবে
শুকনো হয়ে যায়!
আমি শুধু দেখেই চলেছি অনেক কিছু!
এভাবেই একদিন চলে যাব অনেক দূর,
দেখতে, দেখতে, দেখতে…….
মোট পড়েছেনঃ ১,০৪৩জন
আজ পড়েছেনঃ ০জন
অতুলনীয় প্রকাশ করে ছে ন
শুভকামনা রইল সতত
সুদীপ্ত ও দুর্দান্ত সৃজনশীল ভাবনার অনুপম প্রকাশ।
ধন্যবাদ ভাই। শুভ কামনা রইলো
ধন্যবাদ।৷ শুভ কামনা রইলো
ধন্যবাদ। শুভ কামনা রইলো
শুধু দেখলেই চলবে? কিছু করা শিখতে হবে।
অনেক কিছু দেখেছি, দেখছি- শিখছি কতটুকু বা কাজেইবা কতটুকু লাগাচ্ছি? অভিজ্ঞতাকে ক’জনে কাজে লাগাতে পারে! চমৎকার অনুভূতির বহিঃপ্রকাশ। শুভেচ্ছা ও শুভকামনা রইলো
ধন্যবাদ। শুভ কামনা রইলো
দেখা, শেখা আর অভিজ্ঞতা তিনটার সমন্বয় হতে হবে। ভালো লিখেছেন, শুভকামনা ।