এসো প্রিয়তম,চলো নির্বিঘ্নে প্রেম প্রেম খেলি
চলো দ্রুত খুলে ফেলি লাজ লজ্জার ভাঁজ
এসো প্রিয়তম,এসো
চলো মুদ্রার দু’পীঠে এঁকে দিই একইরূপ চিহ্ন
যাতে জয়টা নিশ্চিত আমাদেরই হয়।
প্রিয়তম,তুমি কি দেশপ্রেম দিয়ে গোসল করেছো কখনো?
দেখেছো কি কখনো পূর্ণিমার আঁড়ালে—
লুকিয়ে রাখা অমাবশ্যা?
গাঁধার সামনে ঝুলিয়ে রাখা মূলোগুলো—
কিভাবে হাওয়াই মিঠাই হয়
এসো আজ সেসব দু’একটা গল্প শোনাই।
মৌলবাদী আদর্শ ভাঙিয়ে কিভাবে
কম্যুনিজমের খুচরা পাওয়া যায়,
চেতনার গল্প বুনতে বুনতে
কিভাবে পৌঁছে যাওয়া যায় ঘুমেদের বাড়ি
এসো ভাগাভাগি করে নিই–
সেইসব গল্পের আসন।
তুমি ভুলে যাও বৈঠা বেয়ে পাড়ি দেয়া
একযুগ ঝঞ্জাবিক্ষুব্ধ সাগরতন্ত্র।
কথা দিলাম আমিও ভুলে যাবো–
ধানবনে শুয়ে থাকা আমাদের প্রেমময় স্মৃতি।
চলো সময়ের স্রোতে এলিয়ে দিই
আমাদের অবোধ শরীর।
একদিন নাতি নাতনীদের শুনিয়েছিলাম
যেসব আদর্শিক স্বপ্নের গল্প
আজ না হয় সেগুলো শীর্ণ হোক
অনাহারী গণতন্ত্রের মত।
চলো এই সুযোগে আজ কুঞ্জবনে যাই;
পাশাপাশি বসি।
চলো আজ একে অপরকে
আমাদের নীতিভ্রষ্টতার গল্প শুনাই।
——————-0 0———————–
সে আপনি(কবি) বলে-ই মুদ্রার ভাঁজ খুলে উল্টে পাল্টে দেখার সাহস রাখেন/করেন।
তা সে ধানবন বা লাইল্লাখেত, যেখানেই হোক না কেন। নীতি-ফিতি চুলোয় যাক এই শীতে।
ঠিক বলেছেন। নীতি ফিতি বাদ, আমরা এখন ওম নেব, পিরিতের ওম।
চমৎকার লিখেছেন কবিতা খানি প্রিয় কবি
শুভকামনা রইল সতত
ধন্যবাদ ও শুভকামনা রইল।
কাব্যপাঠে অন্যরকম মনে হলো কবি দা অনেক শুভেচ্ছা রইল
হা হা হা
সে আবার কোন রকম ভাই।
বাহ্ দারুন কবিতা। দেশপ্রেম নিয়েও এত অসাধারণ কবিতা লেখা যায় আপনার লেখা পড়ে জানা গেল।
আসলেই দেশকে ভালোবেসে প্রেম প্রেম খেলা জরুরি।
শুভ কামনা রইলো ভাইয়া।
শুভ সকাল।🌹🌹
ধন্যবাদ ও শুভকামনা রইল আপা।
এসো প্রেম খেলি।
কত সুন্দর কাব্যকথন,দাদা।
মুগ্ধ হলাম।
ধন্যবাদ ও শুভকামনা দাদা।
বাহ্ বাহ্ চমৎকার দেখা গেল দেশ নিয়ে প্রেম প্রেম খেলা ধানক্ষেতের আইলের মধ্যে। শরমে মরে গেলাম 🤣🤣। শীতেই এমন প্রেম দরকার। নীতি ফিতি আজকাল কে আর মানছে? কন্ট্রোল ভাইয়া, কন্ট্রোল। দারুন কবিতা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
কুঞ্জবনেই তো প্রেমের মজা গো দিদি। হা হা হা
শুধুই কি প্রিয়তমার সঙ্গে প্রেম খেলা হয়? প্রিয়জনের সঙ্গেও তো প্রেম হয়। চলুন প্রেম খেলি।
ঠিক বলেছেন ভাই। আমি তো প্রিয়জনের সাথেই প্রেম প্রেম খেলতে চাই।
দেশপ্রেম নিয়ে এত সুন্দর কবিতা যা সত্যি মন ছুয়ে গেল।
ধন্যবাদ আপু। শুভকামনা রইল।
এক টুকরো অভিমান কখন ঝরে পড়লো আনন্দ অশ্রু হয়ে। নীতি বাদ হয় না কখনো কবি শুধু আড়াল হয় পরিবর্তিত হয় তাট বাহকদের রূপ। খুব নান্দনিক লেখা।
ধন্যবাদ কবি।
আদর্শ একসময় বাদ দিতে হবে মনে হয়,
চারদিকে হতাশার থাবা,
যারা এমন নীতি আদর্শ নিয়ে বেঁচে আছি, তারাই একসময় বেমানান হয়ে যাবো।
কবিতা ভালো লেগেছে খুব।
শুভ কামনা।
শ্রদ্ধা ও ভালবাসা মিশিয়ে দিলাম ভাই।
প্রেম পিরীতিরর ওম নেব তাতে কার কি! এতশত তত্ত্বকথা বুঝিনা। প্রেম চলবেই।
শুভকামনা ভাই।
তবে তাই হোক প্রিয় ভাই।
সব চুলোয় যাক। প্রেম বাঁচুক
প্রেমই শক্তি, প্রেমই চিরন্তন।