গেলো চৌদ্দ-ই নভেম্বর, আটাশতম জন্মদিনে
ঠিক ঠিক বারোটায়; ঘুম থেকে জাগিয়ে
এক গুচ্ছ কুসুমস্তবক হাতে দিয়ে বললে; তোমাকেই ভালোবাসি প্রিয়ে!
আধ-ভাঙা ঘুম ঘোরে নির্বাক নিস্তব্ধতে
নৈঃশব্দিক কান্নারা অঝোরে ঝরলো কপোল বেয়ে।
তারপর, অভিমানের বরফ একটু একটু করে গলে-
মিশে গেলো নগ্ন চিবুকে
ভীষণ ইচ্ছে করলো,
ষোড়শী বালিকার মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না থামিয়ে চিৎকার করে উঠি বলে
ঠিক আছে, আপাতত: এতেই সমস্ত অভিমান ভুলে ভালোবাসা মিশে যাক দুটিতে।
মোট পড়েছেনঃ ১,০৩৭জন
আজ পড়েছেনঃ ০জন
বাহ্ হঠাৎ পাওয়াটা কতটা সহজে মান অভিমানে ভালবাসায় মিশে গেল।দারুণ।
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো ভাইয়া
ভালো থাকুন সবসময়
অপ্রত্যাশিত কোনো পাওয়াই মনের সমস্ত রাগ-অভিমান ভুলিয়ে দিতে যথেষ্ঠ সেখানে ফুলের তোড়া তো সোনায় সোহাগা জন্মদিনের উপহার হিসেবে। একান্ত অনুভূতি দারুন লাগলো। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা রইলো দিদিভাই
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
জন্মদিনে প্রিয় মানুষের শুভেচ্ছা না পেলে অভিমান হবেই,
কষ্টের পরিমাপ করা সম্ভব নয়।
কবির জন্মদিন হলে-
শুভ হোক জন্মদিন
শুভ কামনা সব সময়ের জন্য।
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
জন্মদিনে পাওয়া অপ্রত্যাশিত আনন্দ তুলনাহীন হয়, আর কাঙ্ক্ষিত মানুষ থেকেই যদি পাওয়া হয় তবে সেই উপহার হয় অনন্য-অমুল্য!
দেরিতে জানা হলো, জন্মদিনের শুভেচ্ছা আপনাকে।
ভালো থাকুন প্রিয় লেখক 🌹🌹
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো আপু চমৎকার মন্তব্যের জন্য
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সব কবি যদি সব কবির লেখা পড়ে ও মন্তব্য করে তাহলে সবার ভালো লাগবে
অসাধারণ লিখেছেন
একদম ঠিক বলেছেন
অনেক দিন লেখা থেকে ব্লগ থেকে দূরে ছিলাম
এখনোও খুব একটা এক্টিভ নয়। ভীষণ ব্যস্ত সময় কাটছে
তাই পড়া হয় না ওতো
ধন্যবাদ আপনাকে
আপাতত: এতেই সমস্ত অভিমান ভুলে ভালোবাসা মিশে যাক দুটিতে।
সেই আর কি
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো ভাইয়া
ভালো থাকুন সবসময়
হঠাৎ পাওয়া যেকোনো কিছুই মন বেশি আনন্দিত করে। ভালো লাগল আপনার লেখা। শুভকামনা।
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো আপু
ভালো থাকুন সবসময়
যাক মিশে দুটিতে। জন্মদিনের এমন উপহার ভালোই লাগে।
শুভ কামনা রইলো।
কৃতজ্ঞতা অশেষ আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
এরকম অপ্রত্যাশিত কিছু পেলে অভিমানগুলো কান্না হয়েই ঝরে।
একদম সঠিক আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
জন্মদিনে অপ্রত্যাশিত যেকোন কিছুই আনন্দঘন হয়ে ওঠে। শুভেচ্ছা আপনাকেও।
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়