এই মা এই দেশ

 

চেন ভাই? চেন বোন? চেন এই মাকে?
সারাক্ষণ আঁচলে যার মমতারা থাকে।

তার স্নেহে বেড়ে ওঠে ওই গাছগুলি,
গেয়ে ওঠে দোয়েল আর ঘুঘু-বুলবুলি।
মায়ার পরশে আম কাঁঠালের বনে,
ওরা যেন নেচে ওঠে প্রতি ক্ষণে ক্ষণে।
কাতল-বোয়াল-রুই-রূপালী ইলিশ,
পদ্মায় মেঘনায় করে ফিস ফিস।
শাপলা-শালুক-জুঁই-শিউলির ফুলে,
গুনগুন গান গায় নানা সুর তুলে।

ওই যে সবুজ ক্ষেত ওই রঙধনু,
নীলাকাশে গোলাকার চাঁদ-তারা-ধনু,
জান কেউ,কি করে তা আমাদের হল?
কার প্রতিদানে রোজ পতাকাটা তোল?

তিরিশ লক্ষ প্রাণ, শহীদের দানে,
মুক্ত আকাশের ঐ সূর্যটা আনে।
দুই লাখ মা বোনের সম্ভ্রমও গেল,
রক্তের স্রোত বেয়ে স্বাধীনতা এল।
শোধরানো যায় না তো তাদের ঐ ঋণ
তাই মনে বেজে ওঠে বেদনার বীণ।

চিনলে তো, এই মা আমাদের এ দেশ,
চলো গড়ে তুলি তাকে,গড়ি পরিবেশ।

———————0 0———————-

মোট পড়েছেনঃ ১,২৬৯জন আজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. যাদের আত্নত্যাগে এই মাটি, দেশ, গাছ, পতাকা পেয়েছি তাদেরকেই অসম্মানিত হতে হচ্ছে বারবার, পদে পদে। আমরা এখন বেইমান জাতি হিসেবে পরিচিত, বিখ্যাত। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর। শুভ রাত্রি

  2. রক্তের ঋণ কখনো শোধ হবার নয়। যাদের কারণে স্বাধীন দেশ পেয়েছি সেই সকল বীর বীরাঙ্গনাদের সশ্রদ্ধ সালাম।
    আপনাকেও জন্মদিনের শুভেচ্ছা নজরুল ভাই।
    মনে মানে সব সময় সেরা হয়ে থাকুন সকলের মাঝে।
    শুভ কামনা 🌹🌹

  3. ভুলে যাওয়া, ছুড়ে ফেলার নিয়ত অভ্যাসে সব কিছু ধোঁয়াশা,
    দৃষ্টি-বিভ্রম কী-না তাও ভাবতে বসি।
    ভালোবাসা ফিরে আসুক ভালোবাসাবাসিতে এ কামনা করি।

  4. তিরিশ লক্ষ প্রাণ, শহীদের দানে,
    মুক্ত আকাশের ঐ সূর্যটা আনে।
    দুই লাখ মা বোনের সম্ভ্রমও গেল,
    রক্তের স্রোত বেয়ে স্বাধীনতা এল।
    শোধরানো যায় না তো তাদের ঐ ঋণ
    তাই মনে বেজে ওঠে বেদনার বীণ।

    এই ঋণ শোধরানোর নয়।
    খুবি ভালো লিখেছেন, দাদা।

  5. কিছু ঋণ কখোনোই শোধ হয়না।
    অনেক ভালোবাসা আমাদের সেই মায়েদের জন্য।
    আপনার জন্যও শুভকামনা রইলো ভাইয়া।🌹🌹

মন্তব্য করুন