১
প্রতি ভোরে হরেক ফুল ফুটে
সব ফুলের বুকে , সুবাস কি জুটে
তবু তারা ফুটে, পাপড়ি মেলে
আকাশের বুক জুড়ে , স্বপ্ন ঢেলে
কে রাখি, কবে তার খোঁজ
অযুত ,নিযুত কোটি, এভাবেই হয় নিখোঁজ ।
২
আছি টান পোড়নের বৈচিত্রে
রীতিমালায় নাই অভিমানের খোঁজ
বৈরী সময়ের প্রতিকুলতা ছুঁয়ে যায়
জীবন নামের প্রবাহে , ত্রিভুজ ।।
রচনা কাল ঃ ২২/১১/২০১৯
ঢাকা
মোট পড়েছেনঃ ১,০৩১জন
আজ পড়েছেনঃ ০জন
মাশাআল্লাহ , সুকোমল মনের ভাবনা । অনুপম অনুভূতি
ধন্যবাদ ভাই
অনেক ফুল ফোঁটে কিন্তু সব ফুলের বুকে গন্ধ থাকে না। ভালো থাকুন সুস্থ থাকুন। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
দ্বিতীয়টি বেশি ভাল লাগল।
ধন্যবাদ ভাই,
ভাল থাকবেন
সব ফুলে সুগন্ধি নিয়ে ফোটে না, কিছু ফুল অনাদরে রয়ে যায়, তেমনই অভিমান কোন রীতিনীতির ধার ধারে না। দুটো লেখাই ভালো লাগলো।
শুভ কামনা 🌹🌹
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
বাহ।
ধন্যবাদ
২য় টি বেশি ভালো লেগেছে
ধন্যবাদ
দারুণ লিখেছেন প্রিয় কবি
সদা শুভকামনা রইল
ধন্যবাদ ভাই
অনেক শুভ কামনা