একদিন কেউ বলেছিল নিজেকে বদলে নাও,
তুমি বদলালেই বদলে যায় চিত্র, বিশ্বব্রহ্মাণ্ড।
অতঃপর তারাগুলো খসে পড়ল,
কক্ষচ্যুত হল ব্ল্যাকহোলে থাকা অসংখ্য গ্রহাণু।
কিন্তু এমনকি কাম্য ছিল কারও?
পৃথিবী বলল, তার প্রয়োজন আরও কিছু সময়।
তবে কি প্রয়োজন পরমায়ূ ; আরও!
অথচ আয়ূ যত দীর্ঘায়িত হয়,
তার চেয়ে প্রলম্বিত সূর্যের ভাঁজ,
আর তার ভাঁজে ভাঁজে নীরেট অন্ধকার।
আলোদের এ এক অপ্রত্যাশিত আত্মাহুতি;
এ যেন সন্তর্পনে এক নতজানু প্রস্থান।
মোট পড়েছেনঃ ১,০৯১জন
আজ পড়েছেনঃ ০জন
বেশ অনুভূতির প্রকাশ কবি দা
ধন্যবাদ লিটন ভাই।
চমৎকার কবিতা। অসম্ভব ভালো লাগলো ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
আপনার ভাল লেগেছে জেনে আমার ভাল লাগছে।
দারুন কবিতা। মুগ্ধ হলাম।
শুভ কামনা রইলো।
ধন্যবাদ প্রেরণার জন্য।
মনোমুগ্ধকর প্রকাশ। শুভ হোক জীবন মান।
ধন্যবাদ ও শুভকামনা ভাই।
সহজ ভাবনায় কঠিন তথ্য হালিম ভাই।
আলোদের এ এক অপ্রত্যাশিত আত্মাহুতি;
এ যেন সন্তর্পনে এক নতজানু প্রস্থান। ভালুলাগা রইল ।
ধন্যবাদ ও শুভকামনা ভাই।
নিজেকে বদলে নাও,
এটা একটা শ্লোগান মাত্র। আসলেও কি আমরা নিজেকে বদলাতে পেরেছি।
খুব সুন্দর বার্তা আছে কবিতায়।
শুভ কামনা রইলো।
ভালবাসা ও শুভকামনা দুটোই আপনার জন্য।
ভাঁজের কাছেই নীরেট আত্মসমর্পন।
অকৃত্রিম কবিরাই শুধু এমন সুন্দর করে বলতে পারে।
ভালবাসেন বলেই লেখার সাহস পাই।
এই শহরের পদে পদে আর মনের ভাঁজে ভাঁজে আমরা নিজেকে বিলিয়ে দেই। অথচ চাইলেই বদলে যেতে পারি।
অন্তহীন শুভকামনা ও ধন্যবাদ আপা।
কারো আত্মাহুতিরর মাধ্যমেই অন্যকেউ খুঁজে পায় নতুন প্রাণ।
শুভকামনা রইলো ভাই।
ধন্যবাদ ভাই।
আমরা এমনই প্রেক্ষাপটে আছি। চাইলে কালের অবক্ষয়ের অংশীদার না হয়ে উপায় নেই।
খুব সুন্দর কবিতা লিখেছেন।
অনেক শুভেচ্ছা রইল
শুভকামনা অফুরান