হেমন্তবর্তিকা তুমি

স্বর্গের পারিজাত বনের সোনার মৌচাক ভেঙে
আজ ঝরঝর করে সোনার মধু ঝরে ধরণীতে,
স্বর্ণ-রৌদ্র-মন্ডিত প্রকৃতির মত তুমিও-
জীবনে আলোর পদ্মতলে আসীন আসনে।

লীলাময়ের আবির্ভাবে তুমি,
নয়নভোলানো রুপে প্রাণমাতানো স্পর্শে তুমি।
অত্যাজ্য হৃদয়বৃত্তির রুপান্তরে তুমি,
দ্বন্দ্ব কাটিয়ে এসেছ আলোকবর্তিকা হয়ে।

জেনে রেখো আমি আছি
জোনাকির মায়াবী আলো হয়ে;
হেমন্ত শিহরণ পল্লবে মধুমাল্য হাতে নিয়ে-
নির্জন বনমাঝে শিউলিতলায় দাঁড়ায়ে।

– প্রিয় ব্লগার তৌহিদকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

মোট পড়েছেনঃ ১,১৬৪জন আজ পড়েছেনঃ ০জন

৪৬টি মন্তব্য

  1. শুভ জন্মদিন প্রিয় ব্লগার তৌহিদ ভাইয়াকে। জন্মদিন উপলক্ষে ভাবীর লেখা পড়তে পারলাম। চমৎকার শুভেচ্ছা কবিতা। দুজনের জন্যই ভালোবাসা অফুরন্ত। বিজয়া দশমীর শুভেচ্ছা ও শুভকামনা রইলো

  2. আপাতত জন্মদিনের শুভেচ্ছা জানালাম, বিস্তারিত মন্তব্য নিয়ে আসছি রাতে।
    এমন সুন্দর একটি জন্মদিনের শুভেচ্ছা পোষ্ট দেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
    শুভ কামনা।

  3. শুভ জন্মদিন ভাইয়া 😍

    “জেনে রেখো আমি আছি
    জোনাকির মায়াবী আলো হয়ে;
    হেমন্ত শিহরণ পল্লবে মধুমাল্য হাতে নিয়ে-
    নির্জন বনমাঝে শিউলিতলায় দাঁড়ায়ে।” – এভাবেই যুগ যুগ বেঁচে থাকুন। আপু সুন্দর হয়েছে শুভেচ্ছাবার্তা।

  4. জন্মদিনের শুভেচ্ছা রইল ভাইয়া॥
    সবসময় ভালো থাকুন হাসিখুশি থাকুন এই কামনা।
    আর কবিতা ও অনেক সুন্দর। ভালোলাগা অবিরাম॥

  5. জেনে রেখো ভাইজান
    ভাবী আছে পাশে
    জোনাকির মায়াবী আলো হয়ে;
    এত সুন্দর শুভেচ্ছা কামনার পরে আর কি জানার আছে।
    তবু বলতে হয়
    “ শুভ জন্মদিন ভাই
    আসুক ফিরে বারে বারে
    সুস্থ সবল শরীরে। “
    শুভ কামনা আপু। শুভ কামনা।

  6. প্রিয়জনের জন্মদিনে এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে! মধুমাল্য গলায় লটকে থাকুক ভালোবাসার মৌ-ফাঁস হয়ে।
    তৌহিদ ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
    ভালো থাকুন দুজনেই। দোয়া ও শুভ কামনা নিরন্তর রইলো 🌹🌹

  7. শুভ জন্মদিন ভাইয়া।আজকের দিনে ভাবীর হাতের লেখা যা সত্যি আপনার জন্য অনেক বড় পাওয়া। এভাবেই সারাজীবন একসাথে ভালো থাকুন।

  8. সত্যি আপ্লুত হলাম। আপনার কাছ থেকে এমন একটি শুভেচ্ছা পোষ্ট পেয়ে আমি সারপ্রাইজড! কৃতজ্ঞতা আর ভালোবাসা অফুরান।

    সকলের ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ।

  9. এতো সুন্দর কাব্যময়ে জন্মদিনের শুভেচ্ছা , রাঙ্গিয়ে যাক জীবনটা
    সুন্দর সুন্দর কাতূক প্রতিটি মুহুর্ত, আসুক সকল শুভেচ্ছা
    বয়ে যাক জীবন সকল বন্ধুর পথ এড়িয়ে পাক ভাল বারতা।

  10. প্রথমেই তৌহিদ ভাইয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দে কাটুক আজকের দিনে এই পার্থনা করি।
    আর শবনম ভাবির লেখা খুব বেশি পড়া হয়নি। জন্মদিনের অছিলায় পড়তে পারলাম। আমরা যারা টুকটাক অকবিতা লিখি, বাস্তবের চেয়ে পরাবাস্তবের আশ্রয় নিই বেশি।
    আপনার এই লেখাটি পড়ে আবেগে আপ্লূত হলাম এ কারণে এ যে সত্যিকারের ভালোবাসার নিবেদন।
    এর প্রতিটি অক্ষর হৃদয় নিংড়ানো।
    এভাবেই পরস্পর ভালোবাসার সুতোয় মালা গাঁথুন সারাজীবন।

  11. ব্লগার তৌহিদ তার বিভিন্ন পোস্ট, পোস্টের লেখার কনটেন্ট, লেখার প্রতি আর আন্তরিকতা, ব্লগের প্রতি তার মমতা, সহ ব্লগারদের প্রতি সন্মান, তাদের উৎসাহ প্রদান ইত্যাদির মাধ্যমে একজন পরিপুর্ন ব্লগার হয়ে উঠেছেন।
    তিনি নিজে লেখেন, অন্যদেরও লেখান।
    প্রায় সবার ক্ষেত্রেই নিয়মিত শুভেচ্ছা পোষ্ট দেন তিনি।
    তার জন্য অনেক অনেক শুভ কামনা।

    1. আমি আসলে ব্লগের প্রতি ভালোবাসা থেকেই সহব্লগারদের নিয়ে লিখি। যার ফলশ্রুতিতে আমাকে যে সম্মান সকলে দিয়েছেন আমি চিরকৃতজ্ঞ থাকবো ভাইয়া।

      মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন ভাই।

মন্তব্য করুন