প্রাপ্তি

প্রাপ্য সকলের নির্দিষ্ট থাকে। হতে পারে, সেই নির্দিষ্ট হিসেব অবধি পৌঁছনো হল না। প্রাপ্যটুকু পাওয়া হল না…।

কিন্তু সেই হিসেবি প্রাপ্য না ছুঁতে পারার দীর্ঘশ্বাসে যেন বেহিসেবি প্রাপ্তিগুলো উড়ে না যায়! 

প্রাপ্যের সঙ্গে জড়িয়ে থাকে সময়, পরিস্থিতি, লড়াই….এ সব হাজার মাপকাঠি…। সব সময় সব অংক না-ই মিলতে পারে।

প্রাপ্তি কিন্তু কোনও অংক ছাড়াই খড়কুটোর মতো উড়ে আসে নিঃশব্দে, নিঃশর্তে…। 

সে প্রাপ্তিতে হয়তো আড়ম্বর থাকে না, কিন্তু আশ্বাস থাকে… ।

 

তাই প্রতি মুহূর্তে  ‘কী পেলাম না’-র ভিড়ে  ‘এই তো পেলাম’দের হারিয়ে ফেলা বড়ই দুর্ভাগ্যজনক…।

 

ভাল থাক প্রাপ্তিরা…

 

#প্রলাপকথন

#আসিফ ইকবাল বিদ্যুৎ 

মোট পড়েছেনঃ ৫৯৫জন আজ পড়েছেনঃ ০জন

৯টি মন্তব্য

  1. সোনেলার আঙ্গিনা ভরে উঠুক আপনাদের মতো লেখকদের সুন্দর, সুস্থ, নির্মল লেখা দিয়ে। স্বাগতম আপনাকে। যার যতটুকু প্রাপ্য সে ঠিক ততটাই পাবে কারণ তার জন্য সেটাই বরাদ্দ। চমৎকার ভাবনার বহিঃপ্রকাশ ঘটেছে। ভালো থাকুন সুস্থ থাকুন নিয়মিত লিখুন আমাদের জন্য

মন্তব্য করুন