আগমনী-বার্তা

 

আকাশে বাতাসে ভাসছে মায়ের ত্রিনয়নী চিত্রালী,

মানসলোকে কৈলাসের জলছবি করেছে মিতালী।

শরতের ঝুঁটিতে পেঁজা তুলোর মেঘবালিকা ,

হাওড়-বিলের সন্তরণে পদ্ম-শালুক দুলছে আত্নভোলা।

টিয়া রঙের শাড়িতে কলাবউ ঘোমটা তুলে নৃত্যরত,

চিকন ঘাসের ডগায় ঘাসফড়িং খেলছে অবিরত।

সফেদ শিউলি গৈরিক বসনে সেজেছে-শরতের রাণী,

গোধূলির আবির-ছটায় সন্ধ্যা-আরতিতে উমার আগমনী।

হিজলের ঘন-শাখে বনময়ূরী নাচে পেখম তুলে,

বাড়ির আঙ্গিনা সুবাসিত হিমঝুড়ি, ছাতিম, মাধবী ফুলে।

 

পাখির কলকাকলিতে মুখরিত বন-বনান্তরে,

শিশিরভেজা ভোরের দূর্বাঘাসে মায়ের হাসি ঝরে।

উলুধ্বনি, শঙ্খ, কাঁসর , ঢাকের বাদ্যে হাসছে পার্বতীর ঘরখানি,

কুমোরের হাতের স্পর্শে সাজবে মহিষাসুর মর্দিনী।

মুড়ি-মুড়কি, মিঠাই, মন্ডা, নাড়ু, লুচি, শুক্তো, পায়েস;

আবাল-বৃদ্ধ-বণিতা পেট পুরে খেয়ে করবে আয়েস। 

ধরণীর আবক্ষে জরা-ব্যাধি, অনাচার, অশুভ শক্তি যত,

মায়ের আগমনে সব জঞ্জাল হবে পদদলিত।

তমাল তলে বাঁশরিয়ার বাঁশি বাজে সুমধুর উদাসী সুরে,

মায়ের আশীর্বাদে মর্তবাসী হারাবে আনন্দের জোয়ারে।

 

ছবি-গুগল

মোট পড়েছেনঃ ১,৩৭৯জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. ধরণীর আবক্ষে জরা-ব্যাধি, অনাচার, অশুভ শক্তি যত,
    মায়ের আগমনে সব জঞ্জাল হবে পদদলিত।

    এই প্রত্যাশা রেখে গেলাম দিদি।

  2. কুমোরের হাতের স্পর্শে সাজবে মহিষাসুর মর্দিনী।
    ধরণীর আবক্ষে জরা-ব্যাধি, অনাচার, অশুভ শক্তি যত,
    মায়ের আগমনে সব জঞ্জাল হবে পদদলিত।
    তমাল তলে বাঁশরিয়ার বাঁশি বাজে সুমধুর উদাসী সুরে,
    মায়ের আশীর্বাদে মর্তবাসী হারাবে আনন্দের জোয়ারে।

    শুভকামনা আপু, অগ্রিম শুভেচ্ছা রইলো।

  3. দিদি ভাই আগাম শারদীয় শুভেচ্ছা রইল।
    শব্দের কারুকাজ খচিত কবিতা খুব ভালো লিখেছেন।
    খুব ভালো লাগলো।
    জ্বরা ব্যাধি সব ধুয়ে যাক, নতুন দিনের আলোর পথ উন্মুক্ত হোক।

    1. আপনার জন্য ও অগ্রীম শারদীয় শুভেচ্ছা। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর

      1. আপু নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে এটা ভুললে চলবে না। ভাইয়া যেহেতু কিটো ডায়েটে আছেন তাই ওটাই খুঁজবে সবার আগে। ধন্যবাদ আপনাকে

    1. আহারে ভুলে গেছিলাম ভাইয়া। পূজোর ভোগটা না থাকলে পূজার মজাটা পানসে হয়ে যায়। অন্য কোন লেখায় আশা করি সেটা নিয়ে লিখবো। ধন্যবাদ ভাইয়া। শারদীয় অগ্রীম শুভেচ্ছা ও শুভকামনা রইলো। হেমন্তের শীতল পরশ ছুঁয়ে যাক কবির তারুণ্যকে।

    1. আপনাদের এতো সুন্দর সুন্দর অনুপ্রেরণায় ধন্য হয়ে যাই আপু। আপনার জন্য ও আগাম শারদীয় শুভেচ্ছা রইলো। ধন্যবাদ আপু। ভালো থাকুন সুস্থ থাকুন

    1. আচ্ছা ঠিক আছে আপু। আপনার জন্য ও শুভকামনা রইলো। আগাম শুভেচ্ছা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম

মন্তব্য করুন