আমার রমণীর দুঃস্বপ্ন

এবার স্বপ্ন দেখছি
ছাগলের চারণভূমিতে হেঁটে যাচ্ছি
দেশীয় জাতের ছাগলেরা ত্রি- নীতির বিশ্বাসী।
.
প্রথম নীতির দৃশ্যপটে দেখি —
ওরা ক্ষমতার লালায় ভিজিয়ে রাখে
তাঁদের বংশবিস্তার কার্যক্রম–নিশিতে
সংঘবদ্ধ চর্চা করে নিষিদ্ধ কোনো লোভে
সেই থেকে ছাগল ধ্যানমগ্ন ভাবে-
অলৌকিক দাপটে মাঠে সব কিছু তাঁর দোয়ায়
নেড়ি কুত্তার মতো উগ্রপন্থী- কী খায়েশ মেটায়?
.
দ্বিতীয় দৃশ্যপটে দেখি-
ওরাও ক্ষমতার লোভে ছটপট করে
এখন বংশবিস্তার কোণঠাসা- বার্ধক্যে।
পরাবাস্তব নীতির সুখ দুঃখ বলে-
স্বচ্ছতার এক পরিবর্তন উপরওয়ালার কাঠিতে
কুত্তা দোষের দায়ে অসহায়, না তন্ত্রমন্ত্র বিপাকে?
.
এবং শেষ নীতির করুণ দৃশ্যপটে-
নাদুসনুদুস কথার ছলে নীতিবানরা ডুবে যায়
ছাগলরূপী নেড়ি কুত্তারা যাকে তাকেই দোষে
বারবার মুক্তির স্লোগান উঠে অলিতে গলিতে
স্বপ্নের ভূমিতে নীতিরা জলাতঙ্কে-
অন্ধকারে নব যুগ চুষে খায় ছাগলরূপী কুত্তায়।
.
স্বপ্ন তাড়া করে হঠাৎ জেগে গেলে
দেখি আতংকগ্রস্ত স্বপ্নভাঙা বুকে থুথু ছিটায়
ভোরের পরশে মাথা রেখে বুকে রমণী বলে-
শুনো! ভয় পেয়েছি। জীবনপ্রণালির গবেষণায়
ভারি প্রশ্বাসে আবিস্কার করি- ওরা মানুষ ছিলো?
.
আমি নিস্তব্ধ
আমি নির্বাক
তাঁর ভগ্নস্তূপ আগলে রেখে শুনতে পাই
হুবহু মিলে যাচ্ছে; পাথরে খোদাই করে লিখা-
গণধর্ষণতান্ত্রিক এক লালার দেশ ভালোবাসি
নারীর ক্ষমতায়ন; আজ বিবস্ত্র চিৎকার করি।
মোট পড়েছেনঃ ১,২২৫জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. চমৎকার সমসাময়িক বাস্তবতা তুলে ধরলেন। ছাগলগুলোর চরিত্রায়ন দারুন হয়েছে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম

  2. সমসাময়িক সোচ্চারিত কন্ঠস্বরের আঘাজ। শব্দের কি তীব্রবাণ ছুঁড়েছো প্রতিটি লাইনে। ছাগলের চারণভূমিতে বাস করছি যেন। তবু আশান্বিত যুবকের ঠোঁটে উচ্চারিত এ দেশমৃত্তিকা ভালবাসি। জয়তু এই আশা আকাঙ্খার আগামীর নবীন যুবক।

  3. গণধর্ষণতান্ত্রিক এক লালার দেশ ভালোবাসি
    নারীর ক্ষমতায়ন; আজ বিবস্ত্র চিৎকার করি।

    চমৎকার শব্দের ব্যাবহার।বাস্তবতা তাই বলে।

  4. গতকাল ছবি দেখে অবাক হয়েছিলাম! মনে হয়েছিল লেখাটা রোমান্টিক টাইপ হবে তা নাজমুল ভাইয়ের লেখায় দুর্লভ। সাথে সাথেই পড়েছিলাম। ব্যস্ততার কারণে কমেন্ট করতে পারিনি। বাস্তবতার নিরিখে দুর্দান্ত কবিতা যা বরাবর লেখেন। ছাগলের চারণভূমিতে দাঁড়িয়ে এমন কবিতা লিখতে দম লাগে

    1. এখানে রোমান্টিকতার আবেশ আছে। বর্তমান নিরিখে হলেও একটা ঘোর লাগা রেখে দিয়েছি স্বপ্নের মোড়ক দিয়ে। তাছাড়া পরস্পরের একটা নির্ভরতার জায়গাও দাঁড় করিয়েছি কবিতার শব্দে।
      ছবিটির সাথে লেখাটি যায় বলেই ছবিটি সংযুক্ত করছি।

      ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।

      1. কি জানি বাপু আপনাগো শক্ত পোক্ত লেখা বুঝতে বড়ই অপারগ আমি। তবুও চেষ্টা করি বোঝার। যেটুকু পারি বুঝি বাকিটার জন্য তো আপনারা আছেন ই

  5. ছাগলরূপী নেড়ি কুত্তারা যাকে তাকেই দোষে– এখানে ঠিক বুঝলাম না নাজমুল ভাই।

    সুন্দর উপস্থাপন সময়ের প্রয়োজনে মানুষ জেগে উঠে হয় পরাস্ত নয়তো জিৎ ।

    1. ভাই বাকিটা বুঝলে এটাও বুঝার কথা। পুরো কবিতায় একটা স্বপ্নের মধ্যে দিয়ে রোমান্টিকতা, প্রতিবাদ, এবং নানান অসংগতি তুলে ধরেছি এটাই বুঝাতে চেয়েছি।

      ধন্যবাদ ভাইয়া 😍

  6. আমি নিস্তব্ধ
    আমি নির্বাক
    তাঁর ভগ্নস্তূপ আগলে রেখে শুনতে পাই
    হুবহু মিলে যাচ্ছে; পাথরে খোদাই করে লিখা-
    গণধর্ষণতান্ত্রিক এক লালার দেশ ভালোবাসি
    নারীর ক্ষমতায়ন; আজ বিবস্ত্র চিৎকার করি।***
    সমসাময়িক বাস্তবতা। শুভ কামনা রইলো।

মন্তব্য করুন