প্রিয়দর্শিনী

শরতের নির্মল বিজন সন্ধ্যারাতে
জীবনের কথামালা বদল বীণায়,
দেখেছিলাম তাকে শ্যাম সমারোহে
অভ্যর্থনার আহ্বানে প্রিয়দর্শিনী রুপে।

সময়ে অসময়ের ফাগুন বেশে
হিল্লোলিত প্রাণ যৌবন আবেশে,
আশা আকাঙ্ক্ষায় শিমুল রঙে
বাসন্তী সবুজের খাঁজে খাঁজে।

স্নেহ আদরের পরম ব্যাকুলতা
তিমির রাতে নিত্য দীপজ্বালা,
স্নিগ্ধ সমর্পনের পরম উষ্ণতায়
সেতারের মূর্ছনায় পূবালী উত্তাপে।

রুদ্ধ নির্জনে দুষ্টুমিষ্টি কথাচ্ছলে
বিচিত্র সৌন্দর্য প্রেমের কল্পকথায়,
তুমি আর আমি’র যাপিত জীবন
মিশেছে সংগীতে স্বপ্ন-স্নেহমায়ায়।

কল্পতরু নদের পেলব স্রোতে
ভেসে যাওয়া অগণিত কাব্যকথায়,
ছলাকলাহীন তার অভিমানী বুননে
স্মৃতি স্বাক্ষরে রঙিন নকশীকাঁথায়।

– মিষ্টি মেয়ে শবনমকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

মোট পড়েছেনঃ ১,১৯১জন আজ পড়েছেনঃ ০জন

৫০টি মন্তব্য

  1. প্রিয়দর্শিনী
    সুভাষিণী
    প্রিয়জন, প্রিয় স্বজন ভোরের শিশির মিষ্টি মেয়ে শবনমকে জন্মদিনের রাশিরাশি শুভেচ্ছা।
    শুভ জন্মদিন। শুভ হোক প্রতিদিন, প্রতিটি ক্ষন ❤❤

  2. আপুর জন্য একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। জন্মদিন শুভ হোক। এভাবেই ভালোবাসা হয়ে সারাজীবন একসাথে পথ চলুন। ঈশ্বর সবার মঙ্গল করুন। খুব সুন্দর হয়েছে কবিতা। শুভ সকাল

  3. কবিতা পড়ে মনে হল একেবারে মনের ভেতর থেকে বের হওয়া কথা। অসাধারণ প্রকাশ ভালোলাগলো ॥সেই সাথে এমন মিষ্টি মানুষটার জীবন সূখময় হোক॥ অনাবিল আনন্দে ভরে উঠুক॥
    শুভ জন্মদিন আপু।

  4. আপনার প্রিয়দর্শিনী মিষ্টি মেয়ে শবনম ভাবী/আপুকে জানায় জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। মান অভিমান, খুনসুটি আর ভালোবাসায় ভরা থাক আপনাদের সংসার। সুখ ও শান্তির হোক আপনাদের যাপিত জীবন।

  5. মিষ্টি মেয়ে প্রিয় দর্শনী প্রিয় ভাবীকে জানাই জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।এ কবিতা একদিন ইতিহস হয়ে কথা বলবে কারন জগতে সুনামধন্য বহু লেখক সহিত্যিক আছেন যারা তাদের প্রেয়সীকে নিয়ে বহু কবিতা গল্প লিখে গেছেন।
    দোয়া করছি আপনাদের দাম্পত্য জীবন সূখ আর আনন্দে ভরে থকুক আর আমরা যেন অচিরেই মামা কাকু’র ডাক শুনতে পাই।
    শুভেচ্ছা শুভ কামনা।

  6. শবনম আপুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
    হাসি আনন্দে জীবন পূর্ণ হোক আপুর।

    আপুর জন্মদিনে এত সুন্দর একটি উপহার দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ তৌহিদ ভাই।

  7. সময়ে অসময়ের ফাগুন বেশে
    হিল্লোলিত প্রাণ যৌবন আবেশে,
    আশা আকাঙ্ক্ষায় শিমুল রঙে
    বাসন্তী সবুজের খাঁজে খাঁজে
    কি যে সুন্দর কথামালাগুলি। কবিতায় এত সুন্দর করে অনুভূতিগুলি প্রকাশ পাওয়া দেখে নিজেকেও ডুবিয়ে নিয়েছিলাম।
    ধন্যবাদ ভাই সুন্দর অনুভুতির একখান কবিতা পাঠ করার সুযোগ করে দেয়ার জন্য।

  8. প্রিয়দর্শিনীকে ফুলেল বৃষ্টি
    জন্মদিনের সেরা সৃষ্টি।
    আপু আমার চরম পাওয়া
    কাব্যিক ভাষায় মিষ্ট হাওয়া।
    জন্মদিনের শুভেচ্ছা।

  9. খুব ভালো লাগলো মিষ্টি কবিতাখানি। এমন শুভদিন শতবার ফিরে আসুক নতুন নতুন আনন্দের বারতা নিয়ে।
    রোমান্টিক, মিষ্টি জুটির জন্য অনেক ভালোবাসা এবং দোয়া রইলো।
    শবনম ভাবিকে শুভেচ্ছা অফুরন্ত।

  10. অনেক অনেক শুভকামনা। এভাবেই প্রিয় মানুষটার পাশে থাকুন,আরও বেশী বেশী ভালোবাসুন,সুখী থাকুন,খুশিতে থাকুন।আলহামদুলিল্লাহ। শুভ জন্মদিন।

  11. শুভ জন্মদিন, মিষ্টি দিদি।
    অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
    ভালো থাকুন অনেক।
    .
    শুভ জন্মদিনে এত সুন্দর করে লেখনী।
    মুগ্ধতা দাদা।

  12. এত সুন্দর একটি কবিতা আমার জন্মদিনে এরচেয়ে ভালো উপহার আর কিছু হতে পারেনা। ধন্যবাদ দিলেও কম হবে। এভাবেই একসাথে পথচলতে চাই আমৃত্যু। হাসি গানে সুখ দুঃখ ভাগাভাগি করে ভালোবাসতে চাই মনের মাধুরী মিশিয়ে।

    শুভকামনা সবসময়ের জন্য।

মন্তব্য করুন