অন্ধকারের গোলাপ

 

গোলাপ কে না ভালোবাসে?
চোখ উজাড় করে দেখেছো কি?
কতো ধীরে, প্রস্ফুটিত হয়,
এক এক করে পাপড়ি মেলে;
সুগন্ধি বিলায়।

বাতাসে তার নৃত্য দেখেছো?
যখন পাতাগুলো ভিজে যায় শিশিরে,
শিহরিত না হয়ে পারবে না!
যে বাতাস কথা কয় কানে, কানে।

রাত্রি জেগে অপেক্ষায় ছিলে কি তার?
কীভাবে কাটে রজনী?
একেকটা পাপড়ি, একেকটা স্মৃতি
আস্তে আস্তে খসে পরে।

একবার ভালোবেসে দেখো,
কাঁটার আঘাত সহ্য করে।
প্রতিজ্ঞা করো, যখন সে ঝরে যায়
” ভালোবাসা হবে না বিলীন! “

মোট পড়েছেনঃ ২,১০০জন আজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

  1. ফুলের ভালোবাসায় কাটা
    তবুও মন মাতে তাতে
    হৃদয় বিলীন হৃদয়ে
    কিবা কাটা কিবা ব্যাথা
    ভালোবাসা রয়েই যায়।
    ক্ষত কিবা অক্ষত।
    গোলাপের ফুটিত জিবন কাহীনি ভাল লাগল।

  2. একবার ভালোবেসে দেখো,

    কাঁটার আঘাত সহ্য করে।

    প্রতিজ্ঞা করো, যখন সে ঝরে যায়

    ” ভালোবাসা হবে না বিলীন! “

    অসাধারণ লেখা দিদি।

  3. প্রকৃতির নিয়মে ফুলেরা প্রস্ফুটিত হয় আবার ঝরে পড়ে।
    তা চিরন্তন।
    একবার ভালোবেসে দেখো,
    কাঁটার আঘাত সহ্য করে।
    প্রতিজ্ঞা করো, যখন সে ঝরে যায়
    ” ভালোবাসা হবে না বিলীন! “
    প্রকৃত ভালোবাসা কখনো বিলীন হয় না।
    .
    খুবি ভালো লাগলো,দিদি।

  4. উঁহু! গোলাপ কাঁটার আঘাত সয়েছি খুব করে জানেন।
    রক্তাক্ত ক্ষত-বিক্ষতও হয়েছি। সেদিন ফটোগ্রাফী করতে গিয়ে গোলাপের কাঁটা লেগে পা কেটে গিয়ে সেই কী কাণ্ডটায় না ঘটলো😁😁

    আমার আর শখ নেই বাপু আঘাত সয়ে যাওয়ার।
    আর তাছাড়া চোখেরও অবস্থা ভালো না তাই উজার করে দেখতেও পারবো না

    হা হা হা হা সরি আপু মজা করলাম।

    সহনশক্তি না থাকলে ভালোবাসা বাসিতে না যাওয়ায় উত্তম। ভালোবাসায় সুখানুভূতি যতোটা যন্ত্রণানুভূতি তার কয়েক’শ গুণ বেশি

  5. “একবার ভালোবেসে দেখো,
    কাঁটার আঘাত সহ্য করে।
    প্রতিজ্ঞা করো, যখন সে ঝরে যায়
    ” ভালোবাসা হবে না বিলীন! “
    গোলাপের সুগন্ধ হয় না মলিন।
    যেমনি ছড়ায় সৌরভ কবিতায় অমলিন।
    ভাল লাগলো। শুভ কামনা।

  6. ‘কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে’- সৌন্দর্য উপভোগ করতে চাইলে সেখানে কাঁটার আঘাত না পেলে সেই সুখ তখন লবন ছাড়া তরকারির মতো লাগে। ভালোবাসবো আর কষ্ট নিবো না তা-কি হয়! শুভ কামনা রইলো

  7. https://www.youtube.com/watch?v=cTzQ086C1Tg
    ক্লিক করলেই দেখতে পাবেন কতটা সৌন্দর্যে ফুটে গোলাপ।

    কাটাহীন প্রেম জমে না-আঘাতহীন ভালবাসা তার প্রকৃত মর্ম থাকে না। চমৎকার কবিতা।

  8. ভালোবাসলে কাঁটার আঘাত সহ্য করতেই হবে। ভালোবাসা প্রস্ফুটিত গোলাপের মতই নির্মল। কস্টে ভালোবাসা শুধু বাড়ে, কমেনা কিন্তু।

    ভালো থাকুন আপু।

  9. সুগন্ধিতে ভরা সুন্দর গোলাপের ও একটা একটা করে পাপড়ি ঝরে যায়।
    ভালোবাসা কিন্তু রয়ে যায় ঝরে পড়েনা।
    আর শেষ হয় যা তা ভালোবাসা নয়।
    সুন্দর লিখেছেন আপু।

মন্তব্য করুন