আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
যার চিন্তায় ছিল দেশ আর দেশের মানুষ
অসহায় মানুষের মুখে হাসি ফোটানো
আর তাদের স্বপ্ন পূরণ,
যে সাধারণ মানুষের অন্তরের কথা সহজেই
অনুভব করে অকপটে জনসম্মুখে
বলে দিতে পারে-“বাংলার মানুষ মুক্তি চায়,
বাংলার মানুষ বাঁচতে চায়,
বাংলার মানুষ তারা তার অধিকার চায়”।
তাঁকেই খুঁজি যার কারণে বাংলার মানুষ
হয়েছিল শত্রু মুক্ত,
সকল আপামর জনতা দেখেছিল বাঁচার স্বপ্ন,
সাত কোটি মানুষ পেয়েছিল তারা নিজ দেশে সঠিক অধিকার।
যে ছিল সেই মহাবীর বাঙ্গালী মহানায়ক
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
মোট পড়েছেনঃ ৮১৯জন
আজ পড়েছেনঃ ০জন
বিনম্র শ্রদ্ধা জানাই কবি
ধন্যবাদ প্রিয়
জাতির পিতার প্রতি বিণম্র শ্রদ্ধা
ধন্যবাদ সতত
খুজতে থাকুন পেয়ে যাবেন । ভালো লাগলো
ধন্যবাদ অনন্ত
বিনম্র শ্রদ্ধা।
ধন্যবাদ অনন্ত