বিষণ্ণ বিকেল

 

ভাবনাগুলো ধবল সাদা ডানায় ভর করে প্রাচীন শঙ্খের মতো-
কুন্ডলীকারে ঘুরছে বন্দী কারাগারের প্রাচীর ঘেঁষে।
ড্রিল মেশিনের মতো  ভাবনাগুলো প্রাচীর ভেদ করে বেরিয়ে যেতে পারছেনা মুক্ত নীলাম্বরে।
কষ্টগুলো ঝুলন্ত মেঘের বৃষ্টির মতো টপটপ করে জমা হচ্ছে-
কপোল বেয়ে বুকের বাম অলিন্দের কুঠুরিতে।
চাওয়া পাওয়া গুলো কে সুঁই সুতা দিয়ে একখন্ড কাপড়ের জমিনে-
এফোড় ওফোড় করে আটকানো যাচ্ছে না।
প্রজাপতির ডানায় রঙধনু দখল নিয়েছে অবৈধ নিবন্ধনে কিংবা
বিবর্ণ প্রজাপতি জোর করে আটকে নিয়েছে রঙধনুকে রূপের জৌলুস বাড়াতে!
হাওয়াই মিঠাইয়ের মতো চুপসে যায় জীবনের স্বপ্নগুলো
কারো অবহেলা আর অযত্নের এক চিমটি আঙুলের দমবন্ধ পীড়নে।
নাইট কুইনের মতো ভোরের আলো ফুটবার আগেই
সুখপাখি বিষাক্ত সাপের গর্তে লুকিয়ে যায়।
কান্নাগুলো শুকিয়ে গিয়ে লোনাজল জমানো চোখের পাপড়িতে ঝুলে থাকে বেদনার মানচিত্র এঁকে।
বোবা শব্দরা পরিপাটি সেজে অপলক দৃষ্টিতে সহস্র ভাবনার খেরোখাতা খুলে বসেছে।
নীলাভ, ঢেউ খেলানো জলপর্দার বুকে নির্বাক চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে নিরবিচ্ছিন্ন নেটওয়ার্কে।
পেঁজা তুলোর মেঘের উড়ুপে ভর করে বিষণ্ণ বিকেল জেঁকে বসেছে চোখের কার্নিশে।

ছবি- গুগল

মোট পড়েছেনঃ ১,০৬০জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

    1. প্রথম হবার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা রইলো 🌹💓। অফুরন্ত ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য ও শুভকামনা রইলো। ভালো থাকবেন

  1. হাওয়াই মিঠাইয়ের মতো চুপসে যায় জীবনের স্বপ্নগুলো
    কারো অবহেলা আর অযত্নের এক চিমটি আঙুলের দমবন্ধ পীড়নে।——চমৎকার কবি দিদি

  2. হাওয়াই মিঠাইয়ের মতো চুপসে যায় জীবনের স্বপ্নগুলো
    কারো অবহেলা আর অযত্নের এক চিমটি আঙুলের দমবন্ধ পীড়নে।

    সত্যি আপু, দারুণ লিখলেন।

  3. ভাবনাকে অবমুক্ত করে দিন আপু। কষ্টেসৃষ্টে বিরহবেদনারর চেয়ে হাসিমুখের মুল্য অনেক। ছবিটি কিন্তু অসাধারণ হয়েছে।

    শুভকামনা সবসময়।

  4. ভাবনা গুলো যেদিন বন্দী কারাগারের প্রাচীর ভেঙে বেড়িয়ে পড়বে মুক্ত নীলাকাশের বিশুদ্ধ বাতাসে প্রাণভরে নিঃশ্বাস নিতে পারে সেদিন সবচেয়ে সুখি মানুষ মনে হবে নিজেকে।

    চমৎকার লিখেছেন দিদিভাই
    ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়

  5. কোনকিছু আটকাতে নেই।চুপসে যেতে দিতেও নেই।উডিয়ে দিন। লাগলে আমাদেরও ডাকুন। বিষন্নতা ঝেঁটিয়ে বিদায় করব।
    শুভ কামনা। ভালো থাকবেন।

    1. এই না হলে সোনেলার সোনা! অবশ্যই ডাকবো এমন সঙ্গী পেলে সব দূর হয়ে যাবে। যুদ্ধে নাহি ডরাই 🙂🙂। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম

  6. বিষন্ন বিকেলে সরস বদনে
    দিদি আমার বসে
    কাব্যিক ভাষায় ভেবেছিল যা
    অসাধারন লিখেন এসে !
    ভাল থাকবেন। শুভ কামনা।

    1. অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ দাদা। আপনার ছড়াকারে মন্তব্যগুলো খুব ভালো লাগে দাদা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম

  7. “নাইট কুইনের মতো ভোরের আলো ফুটবার আগেই
    সুখপাখি বিষাক্ত সাপের গর্তে লুকিয়ে যায়।
    কান্নাগুলো শুকিয়ে গিয়ে লোনাজল জমানো চোখের পাপড়িতে ঝুলে থাকে বেদনার মানচিত্র এঁকে।”

    কান্না শুকিয়ে যায় জীবনের প্রয়োজনে,
    দাগ রয়ে যায় যাতনার খাতায় সংগোপনে।
    খুব ভালো লিখেছেন দিদি ভাই।
    বেদনা যদি এমন সুন্দর কবিতার জন্ম দেয় তবে সে বেদনা থাকুক কিছুটা।

    1. আপনার সুন্দর মন্তব্যের জন্য একরাশ শুভেচ্ছা ও ধন্যবাদ। কিছু কিছু বিরহ অনেক ভালো কিছুর জন্ম দেয় এটা অস্বীকার করার উপায় নেই। আপনাদের অনুপ্রেরণা ও ভালোবাসায় ই তার প্রমাণ। ভালো থাকবেন সবসময় শুভ কামনা নিরন্তর। শুভ সকাল

    1. অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাইয়া। আপনার এমন মন্তব্যে সত্যিই আনন্দিত। নিরাপদে থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর

  8. হাওয়াই মিঠাইয়ের মতো চুপসে যায় জীবনের স্বপ্নগুলো। সত্যি তাই,,,,চমৎকার অনুভূতির প্রকাশ।খুব ভালো থাকুন আপু।শুভকামনা।

    1. দুঃখিত বলছি আপু। আপনার মন্তব্যের জবাব দিতে দেরি হয়ে গেল । আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে একদমই খেয়াল করিনি। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন নিরাপদে থাকবেন

মন্তব্য করুন