বড্ড অদ্ভূত এক রোগে ধরেছে আমার!
নাম কি এ রোগের, জানি না!
আর কেউ যে এই রোগে আক্রান্ত হয়েছে
তাও জানা নেই।
আমি বলছি এটা রোগ,
কিন্তু আদৌ রোগ কিনা, তা জানা নেই।
হতে পারে ভ্রান্ত ধারণা!
কয়েক পা এগোতেই শহরের সবচেয়ে ধনী মানুষটাকে,
দেখলাম, কয়েকজন ভিখারীর সাথে কথা বলছে।
কাছে যেতেই পরিস্কার শুনলাম, ওদের
কাজের ব্যবস্থা করে দিচ্ছে সেই ধনী মানুষটি।
আরো একটু এগোতেই দেখলাম,
শহরের সবচেয়ে চরিত্রহীন ছেলেটা ক্ষমা চাচ্ছে
এক সুন্দরী রমণীর কাছে।
কিছুদিন আগে মেয়েটাকে রাস্তায় কুরুচিপুর্ণ
মন্তব্য করেছিল ছেলেটা।
আরো একটু এগোলাম,
দেখলাম ঘুষ নিয়ে বড়লোক হওয়া এক সরকারী কর্মকর্তা,
দেদারসে তার জমানো টাকা দান করে দিচ্ছে
শহরের ছিন্নমূলদের।
আরেকটু এগিয়ে যেতেই ছানাবড়া হয়ে গেল চোখ!
অসম্ভব এক দৃশ্য!
দুই রাজনৈতিক প্রতিপক্ষ এক হয়ে সভা করছে,
দেশকে এগিয়ে নেয়ার কথা বলছে সবাই,
কাঁধে কাঁধ রেখে!
আমি কি বেঁচে নেই!
এমন সব অদ্ভুত জিনিস দেখছি!
আরো কিছুটা পথ এগোতেই দেখলাম
মৃত এক মানুষকে, পড়ে আছে পথের ধারে,
কাছে যেতেই হঠাৎ উঠে পড়লো লাশটি,
বললো, ‘চিনেছিস আমাকে? আমি বিবেক,
এতদিন মরে ছিলাম, তোরা আবার জীবিত
করে দিয়েছিস আমাকে।’
ভয়ে চিৎকার করে উঠলাম,
ধড়ফড় করতে করতে উঠে পড়লাম,
নাহ্, ঘুমিয়ে ছিলাম।
বিবেক এখনও মরেই আছে।
হায়! সত্যিই যদি এমনটা হতো
তবে বেঁচে যেতো দেশ
বেঁচে যেতো দেশের মানুষ
অনেক ভালো লিখেছেন
ধন্যবাদ অনুপ্রেরণার জন্য। ভাল থাকবেন
চমৎকার লেখা । ভালো লাগলো
ধন্যবাদ।
স্বপ্নটা এতো সুন্দর বলেই স্বপ্নটা মিথ্যে । হায়রে দুনিয়া। সুন্দর গুলো কেন অধরাই থেকে যায়। ভালো থাকবেন সবসময় শুভ কামনা অফুরন্ত।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। ভাল থাকুন সবসময়
তবুও এরোগের নাম প্রেম রোগ অসাধারণ লেখেছেন কবি দা
ধন্যবাদ।ভাল থাকুন।
ভালই লিখেছেন।
শুভ কামনা রইলো।
ধন্যবাদ। শুভ কামনা আপনাকেও
ইশ্ এমনটা যদি হত।কতনা ভালো হত।খালি শান্তি আর শান্তি। শুভ কামনা ভাই।
ভালো থাকবেন।
ধন্যবাদ। ভাল থাকবেন।
যা যা দেখলেন তা যদি সত্যি হত, তবে আমাদের সমাজটাই পরিবর্তন হত।
সমাজ পরিবর্তনের জন্য মুখিয়ে আছি। সত্যিই যদি বদলে যেত… ভাল থাকবেনা
ভাল থাকবেন
কবিতার মত বিবেকরা জেগে উঠুক।