শব্দ বিভ্রাটে প্রেম

ভেজা রাতের আলো মাখানো হঠাৎ
বললো- মাত্র বেড রেডি কইরা হাঁফিয়ে গেছি।
.
কপালে ব্যাকরণিক ভাঁজ রেখে গবেষণা
কোনটা ধরে নিবো- খারাপ নাকি বিছানা?
মৃদু অস্থিরতায় হেসেখেলে জবাব এলো-
উফ! আল্লাহ্… খারাপ বিছানায়।
.
তারপর—
প্রশান্তির টোপ গিলে মাছ যেমন ডাঙায় উঠে
তেমনেই শব্দ বিভ্রাটের গবেষণায় উঠে আসে-
“খারাপ বিছানায় প্রস্তুত করে তুমিও খুব ক্লান্ত।”
.
বহুদিন পর
পায়রা খোপ থেকে বাকবাকুম গুঞ্জন উঠে-
আমি হবো, নাকি তোমার পরপুরুষের বউ?
মোট পড়েছেনঃ ৮৩২জন আজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. রাস্তা যতই সংকটাপন্ন হোক, অনৈতিক কাজ আমরা আনন্দ নিয়েই করি। রিপুকে বশ করা খুব কঠিন। সবাই তা পারেওনা বা করতে চায় না।

    নৈতিক কাজে নিজের রাস্তায় নিজেকেই ফুলবিছাতে হয় আর শয়তানের প্ররোচনায় শব্দের প্রেমমাল্য ইট বিছানো রাস্তাকেও ফুলেল মনে হয়।

    কি ঠিক বললাম তো! ভালো থেক ভাই। শুভকামনা সবসময়।

  2. নষ্ট নীড়ে নষ্টামি অহরহ ঘটছে। অনৈতিক কাজে লিপ্ত হতে আমরা কোনো বাধাকেই বাধা মনে করিনা। আপনার কবিতার সারমর্ম বের করাটা খুব কঠিন। ছোট্ট লেখায় কঠিন বিষয়গুলো এমনভাবে তুলে ধরেন সত্যিই অসাধারণ। নৈতিক কাজে নিয়োজিত হয়ে ফুলেল বিছানা তৈরি করি এটাই হোক ব্রত। শুভ কামনা রইলো। আশা করি সবাইকে নিয়ে ভালো আছেন পিতাকে হারিয়ে। ঈশ্বর সহায় হোন

  3. ভালো কাজের চেয়ে খারাপটাই বেশি মাথায় ঘোরে।
    সবাই আমরা কাটিয়ে উঠতে পারিনা।
    ভালো লাগলো ভাই।
    শুভ কামনা।

মন্তব্য করুন