যদি স্বপ্ন জাগে

 

যদি কখনো স্বপ্ন জাগে,  উষ্ণ অনুরাগে ~

অজান্তে ফুটে ফুল,  গন্ধে ব্যকুল ~

স্মরিও এমনি,  সাজাতে  ধরনী ~

ফুল পাখীরা মসগুল,  আমি ও আকুল ।

সংগোপনে ,  সুর যদি বাজে প্রাণে ~

আমার কবিতা খানি,  হয় প্রেমের বাণী ~

বাঁধিও আঁচলে,  ভালবাসার অতলে ~

মুছে দিও গ্লানি,  বুকে নিও টানি ।

ছুঁয়ে যায় যদি,  বয়ে  চলা নদী ~

কোকিলের ডাকে,  বসন্ত বাঁকে ~

সময়ের হাত ধরে,  স্বপ্নে সাজানো ঘরে ~

ঠাঁই দিও তাকে,  যার ছবি মনে আঁকে ।

পরম বিশ্বাসে,  চরম নিঃশ্বাসে ~

রেখো নাক ফুলে,  বেঁধে রেশমী চুলে  ~

ভালবাসার পরশে,  মনের আরশে ~

জীবনের কান্ড মূলে, সুখের শিখরে তুলে ।

~~~~~~~~~~~~

রচনা কাল ঃ ৩০/০৮/১৯

ঢাকা

মোট পড়েছেনঃ ৭৪৭জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. চমৎকার ভাইয়া। রেখো নাকফুলে, বেঁধে রেশমী চুলে ভালোবাসার পরশে, মনের আরশে দারুন বহিঃপ্রকাশ। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম

  2. “যদি কখনো স্বপ্ন জাগে, উষ্ণ অনুরাগে ~
    অজান্তে ফুটে ফুল, গন্ধে ব্যকুল ~
    স্মরিও এমনি, সাজাতে ধরনী ~
    ফুল পাখীরা মসগুল, আমি ও আকুল ।”

    স্বপ্নের অগোচরে কামনার অনুরাগে
    লিখেছেন বন্ধু রোমান্স মনে জাগে।
    ভালো লাগলো। শুভ কামনা।

  3. কামরুল ভাই অনুরোধ করবো কবিতার বাইরে আরও বিষয় আছে যা নিয়ে আপনি নিশ্চয় লিখতে পারবেন, এতে ব্লগিয় সৌন্দর্য্য বৃদ্ধি পাবে।

মন্তব্য করুন