যদি কখনো স্বপ্ন জাগে, উষ্ণ অনুরাগে ~
অজান্তে ফুটে ফুল, গন্ধে ব্যকুল ~
স্মরিও এমনি, সাজাতে ধরনী ~
ফুল পাখীরা মসগুল, আমি ও আকুল ।
সংগোপনে , সুর যদি বাজে প্রাণে ~
আমার কবিতা খানি, হয় প্রেমের বাণী ~
বাঁধিও আঁচলে, ভালবাসার অতলে ~
মুছে দিও গ্লানি, বুকে নিও টানি ।
ছুঁয়ে যায় যদি, বয়ে চলা নদী ~
কোকিলের ডাকে, বসন্ত বাঁকে ~
সময়ের হাত ধরে, স্বপ্নে সাজানো ঘরে ~
ঠাঁই দিও তাকে, যার ছবি মনে আঁকে ।
পরম বিশ্বাসে, চরম নিঃশ্বাসে ~
রেখো নাক ফুলে, বেঁধে রেশমী চুলে ~
ভালবাসার পরশে, মনের আরশে ~
জীবনের কান্ড মূলে, সুখের শিখরে তুলে ।
~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ৩০/০৮/১৯
ঢাকা
মোট পড়েছেনঃ ৭৪৭জন
আজ পড়েছেনঃ ০জন
চমৎকার ভাইয়া। রেখো নাকফুলে, বেঁধে রেশমী চুলে ভালোবাসার পরশে, মনের আরশে দারুন বহিঃপ্রকাশ। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
ধন্যবাদ আপু
শুভ কামনা অহর্নিশি
চমৎকার এক অনুভূতির সৃষ্টি কবিতা অনেক শুভেচ্ছা রইল কবি দা
ধন্যবাদ ভাই
অনেক শুভ কামনা
বাহ্ চমৎকার লিখেছেন
ভালোলাগা রইল
ধন্যবাদ আপু
“যদি কখনো স্বপ্ন জাগে, উষ্ণ অনুরাগে ~
অজান্তে ফুটে ফুল, গন্ধে ব্যকুল ~
স্মরিও এমনি, সাজাতে ধরনী ~
ফুল পাখীরা মসগুল, আমি ও আকুল ।”
স্বপ্নের অগোচরে কামনার অনুরাগে
লিখেছেন বন্ধু রোমান্স মনে জাগে।
ভালো লাগলো। শুভ কামনা।
ধন্যবাদ ভাই
শুভ কামনা
অনুপম ও অনবদ্য প্রকাশ ।
ধন্যবাদ ভাই
দারুন লিখেছেন। শুভ কামনা।
ভালো থাকবেন।
ধন্যবাদ আপু
অনেক শুভ কামনা
কামরুল ভাই অনুরোধ করবো কবিতার বাইরে আরও বিষয় আছে যা নিয়ে আপনি নিশ্চয় লিখতে পারবেন, এতে ব্লগিয় সৌন্দর্য্য বৃদ্ধি পাবে।
ধন্যবাদ ভাই,
চেস্টা করবো আপনার পরামর্শ রক্ষা করতে
স্বপ্ন আছে বলেই মানুষ সফলতা পায়। ভাল লাগলো কবিতাটি।
ধন্যবাদ ভাই
খুব সুন্দর।
ধন্যবাদ ভাই