আজ কাল বুঝি না, ভালবাসার বিয়োজনে ~
নাকি চোখের ক্ষীণ দৃষ্টির আয়োজনে ~
আকাশ ধুসর দেখায়, বিবর্ণ ললাট
মেঘেরাও ছুটোছুটি করে, যেন বন্ধ বৃষ্টির কপাট ~
বিকালের গোধুলী রঙে, পশ্চিমে নীলাভ খুঁজি ~
সন্ধ্যার আঁধার নামে ঠিকই, রোজই ~
শিউলীর ঘ্রাণ আসে, মৃদু বাতাসে ~
ভরা জোছনায় উচ্ছলতা নেই, জানালা ঘেসে ~
ষোড়শী রা উঠে না জেগে, পাখী ডাকা ভোরে ~
ঝরা শিউলী কুড়ায় না, আঁচলের করিডোরে ~
জোছনা স্নান হয় না, বাড়ির ছাদে, বুড়ির গল্পে ~
ব্যস্ততা অনেক, তবুও যেন মিটে গেছে জীবন অল্পে ~
আমি এক স্বপ্নভুক হতভাগা, দৃষ্টির আড়ালে ~
খুঁজে ফিরি, জীবন থেকে কি হারালে ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ২৭/০৮/১৯
ঢাকা
মোট পড়েছেনঃ ৭২৭জন
আজ পড়েছেনঃ ০জন
ব্যস্ততা অনেক, তবুও যেন মিটে গেছে জীবন অল্পে.।
ভালই লেগ্বছে জিবনের চাওয়া পাওয়া কমে গেছে ধুকে ধুকে, না পেয়ে অনাহারে।
ধন্যবাদ
ভাল থাকুন
অনেক শুভ কামনা
অনবদ্য লেখা,পড়ে বিমোহিত হলাম।
ধন্যবাদ
ওভাবে না খুঁজে। নতুন করে শুরু করাই ভালো
ধন্যবাদ
আসলেই জীবন থেকে কি হারালো?
অনেক কিছুই হয়ত হাডিয়ে যাচ্ছে।তারপরও আশা রাখুন। শুভ কামনা।
ধন্যবাদ ও শুভ কামনা
আমি এক স্বপ্নভুক হতভাগা, দৃষ্টির আড়ালে ~
খুঁজে ফিরি, জীবন থেকে কি হারালে।
চমৎকার প্রকাশভঙ্গী।
ধন্যবাদ আপু
সুন্দর অনুভুতি।
ধন্যবাদ
সুন্দর। শিউলি ফুল কবির পছন্দ বোঝা যাচ্ছে উপমায়।
ধন্যবাদ,
পছন্দ তো বটেই
দারুন হয়েছে। শুভ কমানা।
ধন্যবাদ ও শুভ কামনা
শিউলি ফুলের শুভেচ্ছা রইল কবি দা
ধন্যবাদ ভাই
ভরা জোছনায় উচ্ছলতা নেই, জানালা ঘেসে ~
ষোড়শী রা উঠে না জেগে, পাখী ডাকা ভোরে ~
———–অন্যরকম আক্ষেপ।
ধন্যবাদ ভাই