নক্ষত্রের ডাক

 

ঘুরে ফিরে এক দিন হারাবো,  নক্ষত্রের কোলে ~

ভুমিষ্ঠ হওয়া পৃথিবীর, খ্যাতি যশ সব ভুলে ~ 

সত্যকে স্বপ্ন দেখোনা,  স্বপ্নকে দাও সত্যে রুপ ~ 

দিন শেষে আঁধার নামে,  লেনদেন ফুরায়,  কোলাহল নিশ্চুপ ~ 

মেঘ দেখে গুনে নাও আকাশের,  বৃষ্টির সম্ভাবনা ~ 

আঁধার কাটিয়ে ভোরে,  আলো দেখবে কিনা,  সম্ভব না ~ 

ক্ষুদ্র মনে হাজারো আকুতি, রাশি রাশি অভিপ্রায় ~ 

ছুটেছি প্রয়োজনে, ফিরেছি বিয়োজনে,  হয়নি দায় আদায় ~

হেঁলে যাওয়া সুর্য্যের গৌধুলী রঙে, ধূসর অবয়ব ~ 

নীড়ে ফেরা পাখীর কন্ঠে,  বিদায়ের কলরব ~ 

সুর হয়ে বাঁজে প্রাণে,  জীবনের ঐক্যতান,  অবেলায় ~ 

এক দিন সাড়া দিবো,  নক্ষত্রের ডাকে,  জীবনের খেলায় ~ 

এ হাসি,  এ গান,  ধরে রাখিবে কি কেউ তার মান ~ 

যা দিয়েছি প্রেম,  ফিরে দেখা তার অবদান ~ 

উজানে ভাসা জীবন, সময়ের হাত ধরে,  ফিরবে না ভাটার বানে ~ 

এই আছি,  এই নাই,  অপেক্ষার প্রহর, নক্ষত্রের টানে । 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

রচনা ঃ ২৪/০৮/২০১৯ 

ঢাকা,

মোট পড়েছেনঃ ৯০৭জন আজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. অপেক্ষার প্রহর শেষ হয় অজানা ঠিকানায়। ভালো লেগেছে কিন্তু লেখায় এতো আন্ডারলাইন দিলেন কেন? চোখে সমস্যা করে এমন লেখা পড়তে। ভালো থাকুন সুস্থ থাকুন

মন্তব্য করুন