ভাবিনি শেষটা এমন হবে

ভাবিনি শেষটা এমন হবে

দুটি মন কাছে এসে দূরে কোথাও হারিয়ে যাবে

ভাবিনি জীবনটা এভাবেই থমকে যাবে

যেখানে চলতে শুরু সেখানেই বিলীন হবে।

 

চারদিকে শুধু মাতাল কলরব

একই নিশ্বাস দেয়াল রেখেছে আটকে

যেনো কুসুম ফুটে বাইরে বেরিয়ে

পৃথিবী দেখার সুযোগ নেই।

 

নীলাদ্রি রূপম খামে

লিখা অবাক চোখের কথা

কখনো সময় পেলে পড়ো

কতটা একাকিত্বের ব্যথা।

 

আবার সতেজতা এলে জোনাকির আলোয়

জানালা ভেঙে দু’হাতের মধ্যে খুঁজি তোমার স্পর্শ

তোমার কাধে আবার মাথা রেখে

ক্লান্তিতে ঘুমিয়ে পরতে চাই….

 

ভাবিনি শেষটা এমন হবে

সূর্যাস্তের সাথে নিজেকে হারিয়ে ফেলে

আঁধারে ঢেকে রাখা অতৃপ্ত ধোঁয়ায়

নিজেকেই খুঁজে যাই।

মোট পড়েছেনঃ ৯৪৭জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. দারুন লাগলো কবিতাটি। আমরা অনেক কিছুই ভাবিনা। শুরু থেকে শেষ। শুরু যেমনই হোক শেষটা যদি শেষ না হয় তবে ভাবনাগুলো বাড়ায়।

    1. অশেষ ধন্যবাদ প্রিয় কবি। আমরা যা ভাবিনা কেনো সবটা বাস্তবে পরিণত হয় না।তারপরও আমাদের ভাবনা কখনো শেষ হয় না।🖤❤

  2. ভাবিনি শেষটা এমন হবে
    সূর্যাস্তের সাথে নিজেকে হারিয়ে ফেলে
    আঁধারে ঢেকে রাখা অতৃপ্ত ধোঁয়া
    নিজেকেই খুঁজে যাই। বেশি সুন্দর।

  3. ***ভাবিনি শেষটা এমন হবে
    সূর্যাস্তের সাথে নিজেকে হারিয়ে ফেলে
    আঁধারে ঢেকে রাখা অতৃপ্ত ধোঁয়ায়
    নিজেকেই খুঁজে যাই।***
    না ভাবার পরেও এরকম অনেক কিছুই হয়।এটা কস্টের হলেও মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
    শুভ কামনা রইলো।

    1. অশেষ ধন্যবাদ প্রিয় কবি। জীবনে চলার পথে বাধা আসবেই, তাই বলে আশাহত হওয়া যাবে না।আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

  4. আপনার লেখাটি সহজ ভাষায় কিন্তু অনন্য শব্দচয়নে দারুন লাগে। সহজ, সরল , সুন্দর ভাবের বহিঃপ্রকাশ ঘটে। ভাবনার সাথে আদৌ কি কখনো কিছু মিলে! অনেকাংশে ই মিলে না। শুভ কামনা রইলো

মন্তব্য করুন